অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন প্রক্রিয়া চলছে। মাসে ৩ হাজার টাকা পাবেন যোগ্য মহিলারা। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে। এবার https://socialregistry.wb.gov.in/ অ্যাড্রেসে থেকেই অনলাইনে আবেদন করা যাবে।
অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন প্রক্রিয়া চলছে জোরকদমে। মাসে মাসে ৩ হাজার টাকা পাবেন যোগ্য মহিলারা। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে। এবার https://socialregistry.wb.gov.in/ অ্যাড্রেসে থেকেই অনলাইনে আবেদন করা যাবে। এছাড়াও, অফলাইনেও চলছে আবেদন।
26
বুধবার ৩ জুলাই থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়েছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে সরাসরি মহিলাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে।
36
রবিবার অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বড় আপডেট দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না পড়ে সে বিষয়ে সতর্ক করেন।
46
অনেকের মনেই প্রশ্ন রয়েছে যদি একই পরিবারের একাধিক মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য হন তাহলে কি সবাইকে আলাদা আলাদা ফর্ম ফিলআপ করতে হবে? নাকি একটা ফর্মেই সবার আবেদন করা যাবে?
56
এই প্রশ্নেরই উত্তর দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান যে একটা পরিবারের জন্য একটাই ফর্ম। তিনি বলেন, "একটা পরিবারে একটাই ফর্ম যাবে। প্রত্যেক মহিলাকে আলাদা ফর্ম নিতে হবে না। কারণ ওই ফর্মের মধ্যে একাধিক অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলা যেমন শাশুড়ি, বউমা, মেয়ে, ননদ সবাই ওই একটা ফর্মে ফিলাপ করলেই হবে। চারটি আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই।”
66
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে এটা লেখা আছে যে পরিবার বলেত এমন একদল ব্যক্তিকে বাঝায়, যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেক খাবার গ্রহণ করেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.