Calcutta Municipal Corporation On Rain: বর্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার মোহিত মৈত্র মঞ্চে পুরসভার গুরুত্বপূর্ণ বৈঠক। ডাক পেলেন কলকাতার একাধিক বিধায়ক ও কাউন্সিলর। কী হতে চলেছে বৈঠকে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
বর্ষার মরশুম আসলেই জল থইথই কলকাতা। রাস্তা আর ড্রেনের নোংরা জল মিলেমিশে একাকার। এবারে সেই পরিস্থিতি মোকাবিলায় প্রাক বর্ষা থেকে প্রস্তুতি শুরু কলকাতা পুরসভার। সেই উদ্দেশে সোমবার কলকাতায় বর্ষা নামার আগেই কোমর বেঁধে নামছে কলকাতা পুরসভা (KMC)। শহরের জমা জল ও বর্ষাকালীন অন্যান্য সমস্যা মোকাবিলায় সোমবার এক উচ্চপর্যায়ের 'বরো ভিত্তিক প্রাক-বর্ষা প্রস্তুতি বৈঠকের ডাক দেওয়া হয়েছে।
25
বর্ষার জমা জল ও নিকাশি ব্যবস্থা নিয়ে আলোচনা
সূত্রের খবর, গত ৩ জুন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকের নির্দেশিকা ও রূপরেখা মেনেই আজকের এই যৌথ পর্যালোচনার আয়োজন করেছে পুর কর্তৃপক্ষ। মূল লক্ষ্য হলো— ১ থেকে ৭ নম্বর বরোর অন্তর্গত এলাকাগুলোতে বর্ষার জমা জল নিষ্কাশন, ভাঙা রাস্তা মেরামত, এবং অন্যান্য জরুরি পুরপরিষেবা মসৃণ রাখা।
35
বৈঠকে কাদের যোগ দিতে বলা হয়েছে?
বৈঠকে নিঁখুত সমন্বয়ের জন্য প্রশাসনিক ও রাজনৈতিক স্তরের প্রতিনিধিদের এক ছাতার তলায় আনা হচ্ছে। ৭টি বিধানসভা কেন্দ্রের বিধায়কদের এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। চৌরঙ্গী (১৬২), এন্টালি (১৬৩), বেলেঘাটা (১৬৪), জোড়াসাঁকো (১৬৫), শ্যামপুকুর (১৬৬), মানিকতলা (১৬৭) এবং কাশীপুর-বেলগাছিয়া (১৬৮) কেন্দ্রের বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
কাউন্সিলর ১ থেকে ৫৯ নম্বর ওয়ার্ডের সমস্ত পুরপিতা ও পুরমাতাগণ। পুর আধিকারিক:- KMC-SHARP-এর প্রজেক্ট ডিরেক্টর সহ ড্রেনেজ (S&D), জল সরবরাহ, আলো, সিভিল, রোডস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিভাগের ডিরেক্টর জেনারেল (DG), বরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং পদস্থ কর্তারা সোমবারের এই বৈঠকে উপস্থিত থাকবেন।
55
কেন এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ?
প্রতি বছরই বর্ষায় কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ট্রাফিক জ্যাম থেকে শুরু করে খোলা তারের বিপদ— নাজেহাল হতে হয় নাগরিকদের। বিধায়ক ও কাউন্সিলররা সরাসরি মাটির মানুষের সঙ্গে যুক্ত থাকায়, কোন কোন জায়গায় কী কী সমস্যা রয়েছে তা তাঁরা ভালো বলতে পারবেন। সেই নির্দিষ্ট সমস্যাগুলো পুরসভার ইঞ্জিনিয়ারদের সামনে তুলে ধরতেই এই যৌথ প্রয়াস। বৈঠকে জমা জল দ্রুত নামানোর জন্য পাম্পিং স্টেশনগুলোর কার্যকারিতা এবং ম্যানহোল ও নিকাশি নালা সাফাইয়ের অগ্রগতির ওপর বিশেষ জোর দেওয়া হবে বলে পুর সূত্রে খবর।