TMC On Calcutta High Court: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানতে নারাজ, হাইকোর্টে তৃণমূল

Published : Jun 08, 2026, 05:09 PM IST

TMC On Calcutta High Court: ভাঙনের পর ভাঙন। বিধানসভা নির্বাচনের ফল বেরতেই ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস। জটিলতা তৈরি হয়েছে বিরোধী দলনেতা নিয়েও। এমনকি ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে তৃণমূল। জানুন আরও বিশদে…

PREV
15
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

এবার দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে সোমবার এই নিয়ে মামলা দায়ের করেন শোভনদেব চট্টোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতি বিচারপতি কৃষ্ণা রাওয়ের। ১১ জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

25
তৃণমূলের করা মামলায় বিচারপতির দৃষ্টি আকর্ষণ

সোমবার হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। আগামী ১১ জুন মামলার শুনানি।গত ৫ জুন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

35
কী বলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়?

সূত্রের খবর, এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় সোমবার আদালতে বলেন যে, ''দলের আবেদনকে উপেক্ষা করে অন্য একজনকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার। আমরা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাচ্ছি।'' 

45
এই মামলায় কাকে পার্টি করতে চাইছে তৃণমূল?

 সূত্রের খবর, '’আগামী ১৮ জুন অধিবেশন শুরু। হাতে সময় নেই। এক সপ্তাহ মাত্র হাতে রয়েছে। তাই জরুরি ভিত্তিতে দ্রুত শুনানির আবেদন জানাচ্ছি। বিধানসভার স্পিকারকে প্রথম দিন থেকেই আমরা পার্টি করতে চাই।'' 

55
আর কী বলল তৃণমূলের আইনজীূবী?

‘’তার জন্য আমরা জরুরি ভিত্তিতে দ্রুত শুনানির আবেদন জানাচ্ছি।' মামলাকারী আইনজীবীর আবেদনের ভিত্তিতে আগামী ১১ জুন শুনানি হবে বলে জানিয়ে দিলে আদালত।'' উল্লেখ্য, ঋতব্রতকে স্পিকার করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে তৃণমূলের পক্ষ থেকে মামলা দায়ের করেন শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন তার সঙ্গে ছিলেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।

Read more Photos on
click me!

Recommended Stories