Annapurna Bhandar: কবে থেকে কীভাবে চালু করা হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প? তুমুল জল্পনার মধ্যেই রাজ্যের মন্ত্রী জানিয়ে দিয়েছেন এই প্রকল্পের সুবিধে কারা কারা পাবেন। জানুন ফর্ম ফিলআপ-এর জন্য কী প্রয়োজনীয় নথি।
বিজেপি ক্ষমতায় আসার আগেই রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। বলেছিল গেরুয়া শিবির রাজ্যের ক্ষমতায় এলে মহিলাকে মাসে ৩০০০ টাকা করে দেবে। এবার কবে থেকে কীভাবে এই প্রকল্প চালু হবে তা নিয়ে রয়েছে জল্পনা।
210
অন্নপূর্ণা ভাণ্ডার চালু কবে থেকে?
শুভেন্দু অধিকারী সোমবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, রাজ্যের পূর্বতন সরকারের আমলে চালু থাকা কোনও জনমুখী প্রকল্পই বন্ধ করা হবে না। তবে একটু সময় লাগবে। কারণ বিজেপি সরকার স্বচ্ছতার সঙ্গেই জনমুখী প্রকল্প চালাতে চায়। রাজ্য সরকার সূত্রের খবর আগামী ১ জুন থেকেই।
310
লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ
মে মাস রাজ্যে পরিবর্তনের মাস। এই মাসেই ভোটের ফল প্রকাশ হয়। পাশাপাশি বিজেপি সরকার রাজ্য দখল করে। মে মাস থেকেই বন্ধ হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। কারণ এই মাসে এখনও পর্যন্ত কোনও সুবিধে ভোগী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি।
নবান্ন সূত্রে যা খবর তাতে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধে বা মাসে ৩ হাজার টাকা পেতে হবে নতুন করে ফর্ম ফিলআপ করতে হতে পারে। বিজেপি নেতাদের কথায় প্রচুর ভুয়ো গ্রাহক রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধেভোগী হিসেবে। সেগুলি ঝাড়াইবাছাই করেই প্রকল্পের টাকা বিলি হবে।
510
ফর্ম ফিলআপ-এর জন্য কী কী লাগবে?
নবান্ন সূত্রের খবর, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিআপ করার জন্য প্রয়োজনী নথিগুলি হল-
আধার কার্ড জেরক্স কপি
ভোটার কার্ড জেরক্স কপি
রেশন কার্ড জেরক্স কপি
ব্যাঙ্কের পাসবই জেরক্স কপি
সম্প্রতি তোলা একটি পাসপোর্ট সাইজের ছবি
610
ফর্ম ফিলআপ হবে কিভাবে?
নবান্ন সূত্রের খবর, লক্ষ্মীর ভাণ্ডারের মত অনলাইন আর অফলাইন- দুইভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ করা যাবে। তবে এখনও পর্যন্ত অনলাইন আবেদনের কোনও প্রয়াস চালু হয়নি। এখনও কোনও অনলাইন পোর্টাল বা অফলাইন ফর্ম বিলি করা হয়নি।
710
কারা কারা পাবেন সুবিধে?
অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদনকারীকে অবশ্যই এই রাজ্যের বাসিন্দা হতে হবে। মহিলারাই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধে পাবেন। তবে বয়সের নিম্ন আর উর্দ্বসীমা ঘোষণা করেনি বিজেপি সরকার। মনে করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মতই এই প্রকল্পের সুবিধে পাবেন ।২৫-৫৯ বছরের মহিলারাই এই প্রকল্পের গ্রাহক হতে পারবেন।
810
ব্যাঙ্ক অ্যাকাউন্ট
বিজেপি সরকার কেন্দ্র বা রাজ্য যেখানেই হোক না কেন অনলাইনে বা ব্যাঙ্কেই টাকা লেনদেন করার পক্ষপাতী। আর সেই কারণেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিদে পেতে গেলে মহিলাদের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট থাকা জরুরি।
910
বিজেপি নেতা-মন্ত্রীদের বার্তা
বিজেপি নেতার কথায়, 'এটার জন্য যারা পাচ্ছেন পাবেন, তার ভেরিফিকেশন হবে। কারণ, বহু ভুয়ো লোক পাচ্ছেন। আর বহু লোক...যাদের পাওয়া উচিত তাঁরা কিন্তু পাচ্ছেন না।'
1010
কীভাবে বাছাই প্রক্রিয়া হবে?
মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেছেন, 'সবাই পাবন অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধে। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। সব ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে।' অগ্নিমিত্রা পল আরও বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন ১ জুনের মধ্যেই টাকা দেওয়া হবে। কিন্তু তার আগে প্রকল্পের স্বচ্ছতা খতিয়ে দেখবে বিজেপি সরকার। আর তারপরই টাকা বিলির প্রক্রিয়া শুরু হবে। মন্ত্রীর কথায় যিনি এই দেশের নাগরিক নন,তাদের জন্য এই প্রক্রিয়া প্রযোজ্য নয়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.