Bangla Pokkho: বাংলা পক্ষ-এর গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল।

বাংলা পক্ষ-এর গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল। নির্বাচনের আগেই তাঁর বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ দায়ের করা হয়েছিল। ইভিএম নিয়ে গুজব ছড়িয়েছিলেন বলে অভিযোগ ছিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে গর্গ চট্টোপাধ্যায়কে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আগামিকাল বুধবার গর্গ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হবে।

এবার বিধানসভা নির্বাচনে ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলা পক্ষ-র প্রধান গর্গ চট্টোপাধ্যায়। রাতে দেখেশুনে সিল করে রাখার পরেও ভোট গণনার সময় ইভিএম কেন খারাপ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। 'বেলার দিকে নির্বাচন কমিশনের কিছু পরিকল্পনা রয়েছে'। এমনটাও মন্তব্য করেছিলেন গর্গ চট্টোপাধ্যায়। তিনি ভোটারদের কাছে ভোট দিয়ে বার হওয়ার সময় ভিভিপ্যাট দেখে নিতেও পরামর্শ দিয়েছিলেন।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও অভিযোগ ছিল তাঁর। পয়লা বৈশাখের শোভাযাত্রায় কমিশন অনুমতি দিয়েনি। তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। বলেছিলেন, বাঙালির গৌরব, সংস্কৃতির উপর আঘাত করেছে কমিশন। যদিও কমিশনের পক্ষ থেকে জানান হয়েছিল, আদর্শ আচরণবিধি কার্যকর থাকায় কমিশন অনুমতি দেয়নিয়।

বাংলার অস্মিতাকে সামনে রেখে তৈরি বাংলা পক্ষ তৈরি করেছিলেন গর্গ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বাঙালিদের অধিকারী রক্ষ, বাঙালি সংস্কৃতির প্রসার নিয়েই মূলত কাজ করত এই সংস্থা। ২০১৭ সালের ২৫ ডিলেম্বর সংস্থাটির পথচলা শুরু হয়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার, চাকরিতে বাঙালি যুবক-যুবতীদের অগ্রাধিকার দেওয়ার দাবি তুলেছিল এই সংস্থা।