MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত, নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা শুভেন্দু অধিকারীর

লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত, নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari: রাজ্যে পরিবর্তনের পরই আলোচনা শুরু হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চালু করা জনমুখী প্রকল্পগুলির ভবিষ্যৎ কী? মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তা স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

2 Min read
Author : Saborni Mitra
Published : May 11 2026, 02:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
মন্ত্রিসভার প্রথম বৈঠক
Image Credit : Asianet News

মন্ত্রিসভার প্রথম বৈঠক

রাজ্যে পরিবর্তনের পরই আলোচনা শুরু হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চালু করা জনমুখী প্রকল্পগুলির ভবিষ্যৎ কী? মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তা স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211
শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা
Image Credit : AI PHOTO

শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা

শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন আগের সরকারের কোনও জনমুখী প্রকল্পই বাদ যাবে না। তিনি আরও বলেছেন, ১৫ বছরনয়, ৩০ বছর আগেও যে প্রকল্পগুলি চালু হয়েছিল রাজ্যে সেগুলিও বন্ধ করা হবে না।

Related Articles

Related image1
Weather: আকাশ কালো করে সাগরে নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ গোটা বঙ্গেই বৃষ্টিতে ভিজবে মাস জুড়ে
Related image2
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ মে মাসেই? কোথায়, কীভাবে পাওয়া যাবে ফর্ম? রইল বড় আপডেট
311
শুভেন্দুর বক্তব্য
Image Credit : Asianet News

শুভেন্দুর বক্তব্য

শুভেন্দু অধিকারী বলেন, 'প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছিলেন তা পালন করবে এই সরকার। আগে থেকে চালু হওয়া কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না।' অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী, কন্যাশ্রীর মত জনপ্রিয় প্রকল্পগুলি রাজ্যে চলবে।

411
স্বচ্ছভাবে প্রকল্প চলবে
Image Credit : ai photo

স্বচ্ছভাবে প্রকল্প চলবে

শুভেন্দু অধিকারী বলেন, পূর্বতন সরকারের আমলে চালু হওয়া রাজ্যের জনমুখী প্রকল্পগুলি চলবে। তবে সেগুলি স্বচ্ছভাবে চালানো হবে। কোনও মৃত মানুষ যাতে প্রকল্পের সুবিধে না পায়, কোনও অনুপ্রবেশকারী যাতে প্রকল্পের সুবিধে না পায় সেগুলি দেখা হবে।

511
পোর্টালে আপডেট করা হবে
Image Credit : Asianet News

পোর্টালে আপডেট করা হবে

শুভেন্দু জানিয়েছেন জনমুখী প্রকল্পগুলি পোর্টালে আপডেট করা হবে। তাই তাতে স্বচ্ছতা বজায় থাকবে। তারজন্য কিছু কাজ বাকি রয়েছে। সেগুলি দ্রুত সম্পন্ন করা হবে।

611
লক্ষ্মীর ভাণ্ডার
Image Credit : AI

লক্ষ্মীর ভাণ্ডার

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু করা সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের মাসে ১৫০০ টাকা ও তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের মাসে ১৭০০ টাকা করে দিতেন।

711
যুবসাথী প্রকল্প
Image Credit : Asianet News

যুবসাথী প্রকল্প

চলতি বছরই এই প্রকল্প শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে চাকরি খোঁজার জন্য রাজ্যের তরুণ-তরুণীদের মাসে ১৫০০ টাকা করে দেওয়া হতো। ২১-৪০ বছর বয়সীরা মাধ্যমিক পাস হলেই এই প্রকল্পের সুবিধে পেতেন।

811
দুটি প্রকল্পের ভবিষ্যৎ কী?
Image Credit : Asianet News

দুটি প্রকল্পের ভবিষ্যৎ কী?

মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর শুভেন্দু অধিকারী কোনও প্রকল্পের নাম করেননি। কিন্তু তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কোনও জনমুখী প্রকল্প বন্ধ করবে না বঙ্গের বিজেপি সরকার। তবে প্রকল্প চালানো হবে স্বচ্ছতার সঙ্গে। তারজন্য সময় লাগবে।

911
তাহলে ৩০০০ টাকা পাবে?
Image Credit : AI PHOTE

তাহলে ৩০০০ টাকা পাবে?

বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের মতই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করবে। তাতে মহিলাদের দেওয়া হবে মাসিক ৩০০০ টাকা। শুভেন্দুর মন্তব্যের পরই প্রশ্ন উঠছে এবার কি তাহলে মহিলারা মাসে ৩০০০ হাজার টাকা করে পাবেন। সংকল্পপত্রে তেমনই দাবি করা হয়েছে।

1011
আয়ুষ্মান ভারত
Image Credit : Asianet News

আয়ুষ্মান ভারত

শুভেন্দু জানিয়ে দিয়েছেন এবার থেকে রাজ্যের নাগরিকরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে পাবে। পাশাপাশি বিএসএফকে জমি দেওয়ার কথাও বলেন তিনি।

1111
চাকরির বয়স
Image Credit : Asianet News

চাকরির বয়স

শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকার স্বচ্ছ নিয়োগের ওপর জোর দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দীর্ঘ দিন নিয়োগ করেনি। সেই কারণে চাকরির বয়স ৫ বছর বৃদ্ধিও করবে তার সরকার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Journalist Pension: সাংবাদিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, অ্যাক্রিডিটেশন না থাকলেও মিলবে পেনশন
Recommended image2
Now Playing
Annapurna Bhandar: ‘ভোটের সময় তো বলেছিল…!’ অন্নপূর্ণার টাকা পেতে মরিয়া শিলিগুড়ির মহিলারা
Recommended image3
Kolkata Weather Update: কলকাতায় মহাদুর্যোগ! একদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, অন্যদিকে বাড়ছে গঙ্গার জলস্তর
Recommended image4
Weather Update: সকাল থেকে বৃষ্টি! রাজ্য জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা, কদিন থাকবে এমন আবহাওয়া?
Recommended image5
এখনও স্ট্যাটাস Under Process? সেপ্টেম্বরে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা বিজেপি সরকারের
Related Stories
Recommended image1
Weather: আকাশ কালো করে সাগরে নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ গোটা বঙ্গেই বৃষ্টিতে ভিজবে মাস জুড়ে
Recommended image2
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ মে মাসেই? কোথায়, কীভাবে পাওয়া যাবে ফর্ম? রইল বড় আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved