Annapurna Bhandar: মে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা প্রকল্প! শুরু হল গ্যারান্টি কার্ড বিলি, সুবিধা পাবেন কারা?

Published : Apr 18, 2026, 09:38 AM IST

নির্বাচনকে সামনে রেখে বিজেপি সরকার মহিলাদের জন্য মাসে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। স্মৃতি ইরানির চালু করা 'মাতৃশক্তি ভরস কার্ড'-এর মাধ্যমে এই সুবিধা দেওয়া হবে, যা তৃণমূলের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে সরাসরি চ্যালেঞ্জ করতে চলেছে। 

PREV
16

বাংলার বিধানসভা নির্বাচনকে (Election) সামনে রেখে বিশেষ উদ্যোগ নিল বিজেপি সরকার। নারী ভোটব্যাঙ্ক দখলে বড়সড় চাল চালল ভারতীয় জনতা পার্টি। ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে অ্যাকাউন্টে দেওয়া হবে ৩ হাজার টাকা।

26

মমতা সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ভাতা এই বাংলায় চালু করেছে। এই সকল ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথীর মতো বিভিন্ন ভাতা। তেমনই তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir bhandar)। বাংলায় সব থেকে জনপ্রিয় এই ভাতা।

36

বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি মহিলারা ১৭০০ টাকা করে পান লক্ষ্মীর ভাণ্ডার ভাতা হিসেবে। এবার এই লক্ষ্মী ভাণ্ডারকে টেক্কা দিয়ে মাসে মাসে ৩ হাজার করে দিতে চলেছে বিজেপি সরকার।

46

ক্ষমতায় এলে রাজ্যের প্রতিটি মহিলার অ্যাকাউন্টে মাসে ৩ হাজার টাকা দেবে গেরুয়া শিবির। কলকাতায় বৈঠকে এসে এমন এই প্রতিশ্রুতি দিয়ে মাতৃশক্তি ভরস কার্ড হিলি করেন স্মৃতি ইরানি। অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) নিয়ে এমনই খবল এল প্রকাশ্যে। 

56

পয়লা বৈশাখের পুণ্যলগ্ন থেকে বিজেপির মহিলা মোর্চার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। বর্তমানে চালু থাকা ভাতার তুলনায় দ্বিগুণ টাকা দেওয়ার দাবি করেছেন তারা।

66

এখন প্রশ্ন হল কারা পাবেন এই ভাতা?

মমতার চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্যের ওপর ভিত্তি করে তৃণমূলের মেরুদণ্ড যেমন শক্ত হয়েছে, তেমনই বিজেপিও হাঁটতে চাইছে একই রাস্তায়। বাংলায় লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন সমাজে পিছিয়ে পড়া মহিলারা। তবে এই অন্নপূর্ণা ভাণ্ডার সকলের জন্য। এমনই খবর সর্বত্র।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories