Summer Vacation: বৈশাখের শুরুতেই চরমে তাপমাত্রার পারদ, রাজ্যে গরমের ছুটি শুরু হচ্ছে কবে থেকে?

Published : Apr 18, 2026, 08:20 AM IST

ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটি কবে থেকে শুরু হবে, তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। যদিও সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়নি, তবে শোনা যাচ্ছে এপ্রিলের শেষ সপ্তাহ থেকেই ছুটি ঘোষণা করা হতে পারে।

PREV
16

বৈশাখ পড়তে না পড়তেই বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। সন্ধার দিকে ঝড় বৃষ্টি হলেও দিনের বেলায় চড়া রোদে নাজেহাল অবস্থা প্রায় সকলের। এই সময় সমস্যায় ভুগছে বাচ্চারা।

26

ক্রমে বাড়ছে গরম। এই সময় বাচ্চাদের স্কুলে পাঠানো নিয়ে বেশ চিন্তায় অভিভাবকেরা। তাই সকলের মনে একটাই প্রশ্ন যে, কবে থেকে শুরু হবে গরমের ছুটি? এবার গরমের ছুটি নিয়ে প্রকাশ্যে নয়া তথ্য।

36

পশ্চিমবঙ্গ সরকারের তরফে এখনও পর্যন্ত গরমের ছুটি নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। তবে, খুব তাড়াতড়ি ঘোষণা হতে পারে বলে খবর। শীঘ্রইন ছুটি শুরু হবে রাজ্যের সকল সরকারি ও বেসরকারি স্কুলে।

46

যেভাবে গরম বাড়ছে, তাতে ভোটের আগেই শুরু হতে পারে ছুটি। কারণ এই গরমে ক্লাস করতে সমস্যা হচ্ছে বাচ্চাদের। তেমনই সম্ভাবনা আছে অসুস্থ হয়ে যাওয়ার। সে কারণে অনেকেই বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন না। তাই শীঘ্রই ছুটি ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে।

56

অনেকেই আশা করছেন এপ্রিলের শেষ থেকে শুরু হবে ছুটি। সম্ভবত আগামী সপ্তাহে হবে ছুটির ঘোষণা। ফলে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে ছুটি।

66

এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ শুরু হয়েছে। ইতিমধ্যে সামনে এসেছে ২০২৬ সালের ছুটির তালিকা। আর সেই তালিকা বলছে এই এপ্রিলে মিলবে একাধিক ছুটি। ফলে অনেকেই আশা করছেন, এই সকল ছুটি শেষ হলে শুরু হবে গরমের ছুটি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories