Annapurna Bhandar: এখনও পর্যন্ত কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী

Published : Jun 16, 2026, 11:31 AM IST

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা ইতিমধ্যেই ৭৯ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। মাসে ৩ হাজার টাকা প্রদানকারী এই প্রকল্পে আবেদনের জন্য এখন আর ১২ পাতার ফর্ম সম্পূর্ণ ফিলআপ করার প্রয়োজন নেই। রইল আরও অজানা তথ্য।

PREV
16

১৫ জুন থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। নন্দীগ্রামে বেয়াপাড়ায় একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী কর্মসূচি শুরু করেন। সেখানেই এক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মন্তব্য দেন মুখ্যমন্ত্রী। জানান বর্তমানে কতজন পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা।

26

প্রসঙ্গত, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকে খবরে অন্নপূর্ণা ভাণ্ডার। মমতা সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ টাকা দেওয়া হবে বলে সে সময় জানানো হয়। সেই প্রতিশ্রুতি রেখে বিজেপি সরকার চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। যার দ্বারা মাসে মিলছে ৩ হাজার করে।

36

জুনের শুরু থেকেই চালু হয়ে গিয়েছে পোর্টাল। রাজ্যের লক্ষ লক্ষ মহিলা আবেদন করেছেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। কিন্তু, কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে ৭৯ লক্ষ মা-বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে।

46

এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, যাঁদের প্রয়োজন তথ্য, নথি খতিয়ে দেখে তাঁদেরই শুধু সরকারি বিভিন্ন উন্নয়নমূলক যোজনা দেওয়া হবে। তিনি আরও বলেন, যে সব আবেদনকারী সন্তানদের টিকারকণ করাননি, ভাবেন টিকাকরণ করলে জন্মের হার কমে যাবে।

56

তিনি আরও বলেন, যাঁদের অন্য়ান্য ক্ষেত্রে সরকারি সুবিধা নেই, শুখু ভারার প্রয়োজন, তাদের এই ভাতা দেওয়া হবে। এদিকে আবার এই ভাতা পেতে হলে ১২ পাতার ফর্ম ফিলআপ নিয়ে নানান জটিলতা দেখা গিয়েছিল। শেষে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পুরো ফর্ম না ফিলআপ করলেও হবে।

66

প্রসঙ্গত আবেদন করতে পারেন অনলাইনে। https://socialsecurity.wb.gov.in এ যান সবার আগে। পেয়ে যাবেন অন্নপূর্ণ যোজনার ফর্ম। সেখান থেকে ফর্ম ফিলআপ করে নিন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories