MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Annapurna Bhandar: অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ভরা এবার আরও সহজ! লাগবে না কোনও ব্যাঙ্কের তথ্য?

Annapurna Bhandar: অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ভরা এবার আরও সহজ! লাগবে না কোনও ব্যাঙ্কের তথ্য?

রাজ্যজুড়ে অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া চলছে, যার মাধ্যমে যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ভরা এবার আরও সহজ! লাগবে না কোনও ব্যাঙ্কের তথ্য?

2 Min read
Author : Anulekha Kar
| Updated : Jun 15 2026, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : AI

রাজ্যজুড়ে জোরকদমে চলছে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র পূরণের কাজ। গত ১ জুন থেকে এই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী তিন মাস ধরে এই প্রক্রিয়া চলবে। রাজ্য সরকারের এই উদ্যোগের মাধ্যমে যোগ্য মহিলা আবেদনকারীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

মুখ্যমন্ত্রীর দাবি, এখনও পর্যন্ত প্রায় ৫০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই প্রকল্পের অর্থ পৌঁছে গেছে। পাশাপাশি প্রতি সপ্তাহে কতজন মহিলার নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে, সেই তথ্য নিয়মিতভাবে প্রকাশ করবে নারী ও শিশুকল্যাণ দপ্তর।

38
Image Credit : Asianet News

দপ্তর পুনর্বণ্টনের পর নারী ও শিশুকল্যাণ দপ্তরের নতুন দায়িত্ব পেয়েছেন মালতী রাভা রায়। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে এই দপ্তরের দায়িত্বে ছিলেন অগ্নিমিত্রা পাল।

48
Image Credit : Asianet News

অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র অনলাইন এবং অফলাইন—উভয় পদ্ধতিতেই জমা দেওয়া যাচ্ছে। অফলাইনে আবেদন করতে হলে ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট এসডিও (SDO) বা বিডিও (BDO) অফিসে জমা দিতে হবে। অন্যদিকে, অনলাইনে বাড়িতে বসেই সহজে আবেদন করা সম্ভব।

58
Image Credit : chatgpt

যেসব আবেদনকারী বাড়িতে বসে ফর্ম পূরণ করতে পারছেন না বা অনলাইন আবেদন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র (BSK)-এ গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ফলে সাইবার ক্যাফেতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করার কোনও প্রয়োজন নেই।

68
Image Credit : AI PHOTO

প্রাথমিকভাবে আবেদনকারীদের অনেক তথ্য জমা দিতে হলেও বর্তমানে রাজ্য সরকার অনলাইন আবেদন প্রক্রিয়াকে অনেকটাই সহজ করে দিয়েছে। আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর ব্যবহার করে লগইন করলেই আবেদনপত্র খুলে যাবে।

78
Image Credit : Asianet News

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি ফর্মের মাধ্যমে একই পরিবারের পাঁচজন বা তারও বেশি সদস্যের নাম একসঙ্গে নথিভুক্ত করা যাবে। এছাড়াও আবেদন করার সময় কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জমা দেওয়ার প্রয়োজন নেই, যা আবেদনকারীদের জন্য বড় স্বস্তির খবর।

88
Image Credit : Asianet News

রাজ্য সরকারের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত মহিলারা অন্নপূর্ণা যোজনার আওতায় প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। তাই যারা এখনও আবেদন করেননি, তারা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Child death: শুধুমাত্র আগস্টেই ৮৯ শিশুর মৃত্যু! মালদা হাসপাতাল থেকে সুপারকে সরালো স্বাস্থ্য ভবন
Recommended image2
Cyclone Update: দুর্গাপুজোয় দুর্যোগের ঘনঘটা! তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি, কী বলছেন আবহাওয়াবীদ
Recommended image3
Now Playing
Food Safety News: হলদিয়ার হোটেলে হঠাৎ খাদ্য দপ্তরের হানা! অভিযানে সামনে এল একাধিক বেনিয়ম
Recommended image4
Now Playing
হরিনাম সংকীর্তনে মাতলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মেছেদায় জমজমাট জন্মাষ্টমী
Recommended image5
Now Playing
'বাংলায়ও তৈরি হবে বাগেশ্বর ধাম', ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved