Annapurna Bhandar: কথা রাখছে নতুন সরকার। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক ইতিবাচক সিদ্ধান্ত নিতে শুরু করেছে। এবার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়ে গেল যে, আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গের মহিলারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা (annapurna bhandar news)। ইতিমধ্যেই সেই ভাতার পরিমাণ বৃদ্ধি করে ৩,০০০ টাকা করা হয়েছে। তবে নতুন যারা আবেদন করবেন, তাদের জন্য বেশ কিছু ডকুমেন্টস বাধ্যতামূলক করা হয়েছে (annapurna bhandar west bengal)।
সোমবার, রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে নারী এবং শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগের অধীনস্ত অন্নপূর্ণা যোজনায় নীতিগত অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগামী ১ জুন থেকেই DBT-র মাধ্যমে পৌঁছে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা।
তবে এতদিন লক্ষ্মীর ভাণ্ডার নেননি বা পাননি, তারাও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আবেদন করতে পারবেন। তাই পোর্টাল চালু করা হবে শীঘ্রই। সেখানে সরাসরি আবেদন করতে হবে বলে ঘোষণা করেছেন নারী এবং শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
সেক্ষেত্রে জরুরি কয়েকটি ডকুমেন্ট। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং ব্যাঙ্কের পাসবুকের ফটোকপি লাগবে। সেইসঙ্গে, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের একটি কালার ছবি প্রয়োজনীয়।
অন্যদিকে, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে যে, আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা নিশ্চিত। এক্ষেত্রেও নীতিগত অনুমোদন দিয়েছে রাজ্য সরকার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.