BJP MLA News: ঘরছাড়া সংখ্যালঘু পরিবার! তৃণমূল আমলে অত্যাচার, শামিম আখতারদের ঘরে ফেরাল বিজেপি

Published : May 18, 2026, 11:01 PM IST
BJP FLAG

সংক্ষিপ্ত

BJP MLA News: তৃণমূল আমলে জমি মাফিয়াদের অত্যাচারের জেরে গত ২০২৩ সাল থেকে ঘরছাড়া ছিলেন উত্তর দিনাজপুরের অন্তর্গত করণদিঘির এক সংখ্যালঘু পরিবার। রাজ্যে পালাবদলের পর, সেই এলাকার বিজেপি বিধায়কের উদ্যোগে ঘরে ফিরল সেই সংখ্যালঘু পরিবার। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলে অবশেষে পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে জানালেন তারা।

BJP MLA News: বাংলায় ফিরছে শান্তি-শৃঙ্খলা। সত্যিই বদল হচ্ছে পশ্চিমবঙ্গে (bjp.west bengal)। তৃণমূলের আমলে ঘরছাড়া হয়েছিল এক সংখ্যালঘু পরিবার। এবার সেই সংখ্যালঘু পরিবারের সদস্যদের ঘরে ফেরাল বিজেপি। উদ্যোগে এলাকার বিধায়ক (BJP MLA News)। 

তৃণমূল আমলে জমি মাফিয়াদের অত্যাচারের জেরে গত ২০২৩ সাল থেকে ঘরছাড়া ছিলেন উত্তর দিনাজপুরের অন্তর্গত করণদিঘির এক সংখ্যালঘু পরিবার। রাজ্যে পালাবদলের পর, সেই এলাকার বিজেপি বিধায়কের উদ্যোগে ঘরে ফিরল সেই সংখ্যালঘু পরিবার। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলে অবশেষে পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে জানালেন তারা। 

ঘরছাড়া সংখ্যালঘু পরিবার!

এমনকি, সেই পরিবার বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাসকেও ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, করণদিঘির বাসিন্দা শামিম আখতারের অভিযোগ, তাঁর বাড়ি সহ মোট ৬০ কাঠা জমি দখল করতে চেয়ে খুনের হুমকি দিতে থাকে একদল জমি মাফিয়া। শুধু তাই নয়, তাদেরকে ঘরছাড়া করার জন্য কেটে দেওয়া হয় বিদ্যুৎ এবং জলের লাইনও। শেষপর্যন্ত, সেই দুষ্কৃতীদের অত্যাচারে বাধ্য হয়ে বাড়ি ছাড়ে সেই পরিবার। 

কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই পরিবার ঘরে ফিরলেও, সেখানে তারা থাকতে পারেননি। তাদের কথায়, “মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার অর্ডারে আমি বাড়ি এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখি যে, আমার বাড়ি পুরো তছনছ। এমনকি, আমার টয়লেটও সিল করে দেওয়া হয় এবং জলের লাইন কেটে দেওয়া হয়। টিউবঅয়েল নষ্ট করে, ইলেক্ট্রিসিটি কেটে দেয় ওরা। পুলিশের সামনেই আমাকে থ্রেট দেয়। বলে, জায়গা জমি বিক্রি করে চলে যা এখান থেকে।"

শামিম আখতারদের ঘরে ফেরাল বিজেপি

তবে এবার তৃণমূল জমানা শেষ হওয়ার পর, অবশেষে ঘরে ফিরতে পারল সেই পরিবার।  এবার সেই সংখ্যালঘু পরিবারের সদস্যদের ঘরে ফেরাল বিজেপি। উদ্যোগে এলাকার বিধায়ক। করণদিঘির বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস এই প্রসঙ্গে জানান, “আমরা বলেছিলাম, আইনের শাসন আমরা ফিরিয়ে নিয়ে আসব। এটা প্রথম ধাপ। আগের বিধায়কের নেতৃত্বে দুষ্কৃতীরা এই জমিটা দখল করতে এসেছিল। প্রথমে হুমকি-চমকি দেয়, পরিবারকে জানে মেরে দেওয়ার হুমকিও দেয়। আমরা আজ এই দাদাদের বাড়িতে আবার ফিরিয়ে দিলাম। তাদের জমি, এটা শুধু তাদেরই। তাদের অধিকার এটা। মাফিয়ার শাসন চলবে না। এবার টোকা দিয়ে দেখুক, আমরাও দেখে নেব।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদনের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট বাধ্যতামূলক? দেখে নিন একনজরে
মমতার পাড়ায় গিয়ে TMC গুন্ডাদের হুঁশিয়ারি শুভেন্দুর, দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী