Annapurna Bhandar: ১০ জুলাইয়ের মধ্যেই পোর্টালে আপলোড হবে ‘এঁদের’ নাম, তালিকা আছেন কি আপনি?

Published : Jul 06, 2026, 06:43 PM IST

রাজ্যের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং লক্ষাধিক মহিলা ইতিমধ্যেই টাকা পেয়েছেন। সম্প্রতি সরকার জানিয়েছে, ১০ জুলাইয়ের মধ্যেই পোর্টালে আপলোড হবে আরও নতুন নাম। দেখিনি তালিকায় কারা?

PREV
16

রাজ্যের নতুন সরকার গঠনের পর অন্যতম চর্চার বিষয় হল অন্নপূর্ণা ভাণ্ডার। মহিলাদের জন্য নির্ধারিত এই প্রকল্প। এই প্রকল্প রাজ্য জুড়ে শোরগোল তুলে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারা পেতেন ১৫০০ চাতা। আর এই ভাতা বাবদ পাচ্ছেন ৩ হাজার টাকা।

26

জুন মাস থেকে চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। জুলাই মাসে দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা। ইতিমধ্যে লক্ষাধিক মহিলার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ভাতার টাকা।

36

এবার শোনা যাচ্ছে আরও বাড়বে গ্রাহকের সংখ্যা। ১০ জুলাইয়ের মধ্যেই পোর্টালে আপলোড হবে বেশ কিছু নাম। জেনে নিন তালিকা আছেন কি আপনি?

46

রবিবার মুখ্যসচিব জানান, মোট ১.৬২ কোটি আবেদন জমা পড়়েছে। ১.২২ কোটি আবেদন অনুমোদিত হয়েছে। বাতিল হয়েছে ২৭.৮৩ লক্ষ আবেদন।

56

জানা গিয়েছে, রিজেক্টেড ও আন্ডার এনকুয়ারি এই দুই স্ট্যাটাসে থাকা আবেদনকারীরা এবার সুখবর পেতে পারেন। তাদের আবেদন আবার খুঁটিয়ে দেখা হবে। তারপর ফের আপলোড করা হবে।

66

জানা গিয়েছে, আগামী সাত দিনে সমস্ত যাচাই প্রক্রিয়া শেষ করে তা পোর্টালে আপডেট করা হবে। তেমনই যাদের স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর তাদেরও এই সমস্যা দূর হবে। শীঘ্রই তাঁদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories