Weather Update: কালও ভিজবে কলকাতা? উত্তর-দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা, উত্তাল হবে সমুদ্র

Published : Jul 06, 2026, 03:55 PM IST

মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি  বজ্রবিদ্যুৎসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রে ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

PREV
17
দিনভর বৃষ্টি

সোমবার সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই মুখভার আকাশের। সকাল থেকেই ক্ষেপে ক্ষেপে বৃষ্টি হচ্ছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হচ্ছে। গোটা রাজ্যেই গুছিয়ে বসেছে বর্ষা। আগামী কয়েক দিন এই দুর্যোগ চলবে বলেও পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

27
কাল কোথায় কোথায় বৃষ্টি হবে?

কলকাতায় কি বৃষ্টি হবে?

আগামিকাল, মঙ্গলবার, কলকাতা ও পার্শ্ববর্তী গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী কলকাতায় শুধুমাত্র বুধবার বারে বাকি গোটা সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

ঝড়বৃষ্টির পূর্বাভাস

হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের এক-দুটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

37
কলকাতার আবহাওয়া

টানা বৃষ্টির কারণে কলকাতা হাসফাঁস করা গরম থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছে। তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নগামী। তবে বৃষ্টি থামলেই অস্বস্তি শুরু হচ্ছে। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপম্তার ২৯ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫-৯৮%

47
দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভিজবে?

মঙ্গলবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বর্ধমান, বীরভূম-সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর আর ঝাড়গ্রামে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।

57
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতে প্রচুর বৃষ্টি হতে পারে। গোটা উত্তরবঙ্গ জুড়েই ঝোড়ো হাওয়া দেবে। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। পরের দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

67
মৎস্যজীবীদর জন্য সতর্কতা

হ্যাঁ, আগামীকাল (৭ জুলাই, ২০২৬) পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আবহাওয়া দফতরের স্পষ্ট নিষেধাজ্ঞা ও সতর্কতা জারি রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে, যার কারণে মৎস্যজীবীদের সুরক্ষায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের আগামীকাল (৭ জুলাই) পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল বরাবর উত্তর বঙ্গোপসাগরের গভীরে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা মাঝে মাঝে সর্বোচ্চ ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা (Gusting 55 kmph) পর্যন্ত পৌঁছাতে পারে

77
পরের ৩-৫ দিনের পূর্বাভাস

চলতি সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের কারণেই এই বৃষ্টি হচ্ছে। শুক্রবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। বর্তমানে ভরা বর্ষার মরশুম। তাই একেবারেই বৃষ্টিশূন্য দিন থাকবে না বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Read more Photos on
click me!

Recommended Stories