Annapurna Bhandar: পুজোর আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, সেপ্টেম্বরে কবে ঢুকবে ৩ হাজার টাকা?

Published : Sep 04, 2026, 08:51 AM IST

Annapurna Bhandar: জুন মাস থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের নয়া প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা প্রদান। তৃতীয় কিস্তিতে টাকা দেওয়া হলেও এখনও ঢোকেনি অনেকেরই টাকা। সেপ্টেম্বর মাসে কবে নাগাদ ঢুকবে টাকা? জানুন বিশদে…

PREV
15
রাজ্য সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা

ক্ষমতায় আসলেই প্রত্যোক মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে ৩০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারের সহায়তা। জুন মাস থেকে বঙ্গ বিজেপি সরকার সেই প্রকল্প চালু করলেও অনেকেই এই অর্থ প্রাপ্তি থেকে বঞ্চিত। জুলাই মাসে অনেকেই টাকা পাননি। আবার অগাস্ট মাসে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা তৃতীয় কিস্তির টাকা পেয়েছেন। এবার সেপ্টেম্বর মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তা নিয়ে বিস্তারিত তথ্য জানালো রাজ্য সরকার।

25
কারা পাবেন চলতি মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা?

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, ১৭ অগাস্ট থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা প্রদানের কাজ। গত মাসে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে শুরু হয়েছে টাকা পাঠানোর প্রক্রিয়া। প্রতি মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ।

35
কী বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ?

গত ২৪ অগাস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এখনও অবধি অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জনের অ্য়াকাউন্টে। এর মধ্য়ে মুসলিম সুবিধাভোগী আছে ১৯ লক্ষ ২০ হাজার মহিলা।

45
সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় ঘোষণা

সূত্রের খবর, সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পাবেন সরকারি যাচাই প্রক্রিয়ায় সফলভাবে উত্তীর্ণ হলেই। তাদের নাম সরকারিভাবে নথিভুক্ত হবে। অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের টাকা তারা পাবেনই। যাঁরা গত মাসে কোনও কারণে টাকা পাননি বা 'আন্ডার প্রসেস' (Under Process) ছিলেন, তারা অগাস্ট ও সেপ্টেম্বর মিলিয়ে একসঙ্গে ৬০০০ টাকাও পেতে পারেন বলে কিছু সূত্রে দাবি। তবে এ নিয়ে বিস্তারিত কোনও তথ্য সরকারি তরফে প্রকাশিত হয়নি বা জানানো হয়নি।

55
মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কী?

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে যোগ্য উপভোক্তাদের আধার-সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি (DBT) এই ৩০০০ টাকা পাঠানো হবে । আর যাঁরা যোগ্যতার সব মাপকাঠিতে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও টাকা পাননি, তাঁদের পোর্টালে আবেদন করতে হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories