WB Weather Alerts: সক্রিয় নিম্নচাপ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তীব্র বৃষ্টির পূর্বাভাস

Published : Sep 04, 2026, 06:41 AM IST

WB Weather Alerts: বৃহস্পতির পর শুক্রবারও সকাল থেকেই আকাশের মুখভার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তীব্র বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা। আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া? রইল তার বিস্তারিত আপডেট। দেখুন ফটো গ্যালারিতে।।

PREV
15
আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তীব্র বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা - ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা, কলকাতায় জারি সতর্কবার্তা। দুর্যোগ পিছু ছাড়ছে না, রাজ্যবাসীর। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের ফের একাধিক জেলায় জারি হয়েছে কমলা সর্তকতা বার্তা।

25
নিম্নচাপের প্রভাবে বৃষ্টি

নিম্নচাপ সরেছে মধ্যপ্রদেশে। মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে। মৌসুমী অক্ষরেখা দীঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপ অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত যা ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে।

35
দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিস সূত্রে খবর, । দক্ষিণবঙ্গে সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে। মঙ্গলবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতায় আপাতত বৃষ্টি চলবে। বিকেলের পর বৃষ্টির পরিমাণ কমবে। শুক্রবার আরও কিছুটা কমবে। একই অবস্থা চলতে পারে সপ্তাহান্তে শনি এবং রবিবার। সোম মঙ্গলবার ফের বৃষ্টি বাড়তে পারে কলকাতায়।

45
বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা?

৯টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। সেই জেলাগুলি হল, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটির আজকের মধ্যে শক্তিক্ষয় হবে ও সেটি সম্পূর্ণভাবে বাংলা থেকে সরে উত্তরপ্রদেশের পশ্চিম অংশে পৌঁছে যাবে। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান জানান, বাতাসের নিম্নস্তরে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ অবধি একটি নিম্নচাপ রেখা রয়েছে। পাশাপাশি রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর প্রভাবে অন্তত আগামী ২ দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

55
উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে পরশু শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত চলছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার অবধি উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ঝেঁপে বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদহেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, রাজ্যজুড়ে এখনই দুর্যোগ থামছে না। আগামী কয়েকদিনে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। তবে মোটামুটি সপ্তাহান্ত অবধি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories