Annapurna Bhandar: ফের চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল, ভাতা পেতে দ্রুত এই কাজ করে নিন

Published : Sep 04, 2026, 08:04 PM IST

বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলারা ৩ হাজার টাকা করে পাচ্ছেন। তবে, আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের অসঙ্গতির কারণে অনেকের টাকা আটকে গিয়েছে এবং নতুন আবেদন প্রক্রিয়া আপাতত বন্ধ রয়েছে। ভাতা চালু রাখতে দ্রুত এই সমস্যাগুলির সমাধান করা আবশ্যক।

PREV
15

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই ভাতা রাজ্যের মহিলাদের জন্য। আগে বিজেপি সরকারের আমলে চালু ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সে সময় রাজ্যের মহিলারা পেতেন দেড় হাজার টাকা করে। কিন্তু, বিজেপি সরকার এখন দিচ্ছে ৩ হাজার টাকা।

25

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর জুন মাস থেকে চালু হয়েছে এই ভাতা। ২৫ থেকে ৬০ বছর মহিলারা পাচ্ছেন ভাতা। তবে, এবার শুধুমাত্র যোগ্য মহিলাদেরই দেওয়া হচ্ছে ভাতা। তাই আবেদনের পর বিস্তর নথি যাচাই-র পরই মিলছে ভাতা।

35

সদ্য অগস্টে মিলেছে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তি। এবার পালা পঞ্চম কিস্তির। তবে, এরই মাঝে খবর এসেছে বন্ধ হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। জানা গিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে নতুন আবেদন শুরু হতে পারে। তবে এখন জানা যাচ্ছে, পুজোর পর নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হবে। অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত খুলবে না পোর্টাল।

45

এদিকে জানা গিয়েছে, আবেদন করেও অনেক যোগ্য ব্যক্তি ভাতা পাননি। জানা গিয়েছে, এর অধিকাংশ কারণ আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের অসঙ্গতি। এই কারণে অগস্টে বহু মহিলার অ্যাকাউন্ট বাদ গিয়েছে।

55

তাই যদি ভাতা চালু করতে চান, তাহলে দ্রুত এই কাজ করে নিন। আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের অসঙ্গতি থাকলে দ্রুত তা ঠিক করে নিন। অনেকেরই আধার নম্বরের সঙ্গে মোবাইল লিঙ্ক করানো নেই, তেমনই আবার অনেকের আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্কেরও লিঙ্ক করা নেই। সেক্ষেত্রে দ্রুত এই কাজ সম্পন্ন করুন। তা না হলে পড়তে হবে সমস্যায়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories