- Home
- West Bengal
- Annapurna Yojana: ৩১ অগস্টের পর নেওয়া হবে বড় সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: ৩১ অগস্টের পর নেওয়া হবে বড় সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP সরকার আগের সরকারের তুলনায় বিভিন্ন প্রকল্পে দ্বিগুণ টাকা দিচ্ছে, যার মধ্যে অন্যতম অন্নপূর্ণা যোজনা। এই যোজনা সংক্রান্ত একটি অভিযোগ পোর্টালে সাড়ে ৪ লক্ষ আবেদন জমা পড়েছে এবং ৩১ অগস্টের পর এই বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা সরকারের আমলে চালু ছিল একাধিক ভাতা। এই সকল ভাতার তালিকায় ছিল বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো নানান ভাতা। এর দ্বারা মাসে মাসে ১৫০০ টাকা করে পেল রাজ্যবাসী। তেমনই বিভিন্ন প্রকল্প দ্বারা বছরে দেওয়া হত মোটা টাকা।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বদল হয়েছে এই সকল ভাতা। বর্তমানে চলছে অন্নপূর্ণা যোজনা, কন্যারত্ন, যুবশক্তির মতো ভাতা। এছাড়াও আছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা। তবে, আগের সরকারের তুলনায় দ্বিগুণ টাকা দিচ্ছে বিজেপি সরকার।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সব থেকে বেশি চর্চা শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা। ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা বর্তমানে পাচ্ছেন এই ভাতা। মাসে ৩ হাজার টাকা করে পাচ্ছে মহিলারা। এবার এই ভাতা নিয়ে এল নয়া চমক। ৩১ অগস্টের পর নেওয়া হবে বড় সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রী।
গতকাল এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটা পোর্টালও চালু করেছিল অন্নপূর্ণা নিয়ে। এখন অবধি সাড়ে ৪ লক্ষ অভিযোগ এসেছে তাতে। আমি ধন্যবাদ জানাব.. ইনক্লুসনের আবেদন আছে, আবার এক্সক্লুসনের জন্যও লোক অভিযোগ করেছে। ও পাওযার যোগ্য নয় কেন পেয়েছে। ৩১ অগস্টের পর স্টাডি করে বলে দেব। আমরা যে অভিযোগ পোর্টালটা চালু করেছিলাম ২১ তারিখ থেকে তাতে সাড়ে ৪ লক্ষ মা-বোন-দিদি অভিযোগ করেছেন। সবাই ইনক্লুসনের জন্য করেননি। তার মধ্যে একটা বড় সংখ্যক… আমাদের দফতর বলেছে.. যে ইনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নন, কিন্তু ইনি পাচ্ছেন।
এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও উপভোক্তার স্ট্যাটাসে যদি Under Process দেখা যায়, তাহলে তাঁকে নতুন করে আবেদন করতে হবে না। এমনকী, ওই পর্যায়ে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে আলাদা করে ক্লেম করার প্রয়োজন নেই। এক্ষেত্রে অপেক্ষা করুন। ভেরিফিকেশন শেষ হলে আপনার স্ট্যাটাসও বদলে যাবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

