Annapurna Bhandar: জুন থেকে অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৩ হাজার, কীভাবে হবে ভেরিফিকেশন? প্রকাশ্যে নয়া আপডেট

Published : May 23, 2026, 08:50 AM IST

বিজেপি সরকারের নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলারা মাসে ৩ হাজার টাকা পাবেন। তবে, এই টাকা পাওয়ার জন্য নির্দিষ্ট ভেরিফিকেশন প্রক্রিয়া পার করতে হবে, যার মধ্যে ইনকাম ট্যাক্স স্ট্যাটাস যাচাই এবং ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। 

PREV
18

খবরের শিরোনামে অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকে মহিলাদের মাসে ৩ হাজার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই কথা রেখে ১ জুন থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু, কারা পাবেন এই ভাতা?

28

এতদিন ধরে মমতা সরকার দিত ১৫০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার। এখন প্রশ্ন হল সেই সকল লক্ষ্মীর ভাণ্ডার গ্রাহকরাই কি পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার? এদিকে আবার নতুন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভেরিফিকেশনের পরই দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডার। জেনে নিন কীভাবে হবে ভেরিফিকেশন?

38

জানা গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের থেকে যারা আসছেন অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে তারা ইনকাম ট্যাক্স আওতায় আছেন কি না তা দেখা হবে।

48

যারা CAA যারা করেছেন তারা পেলেও এসআইআর-র যাদের নাম কাটা গিয়েছে তারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। বলা হচ্ছে, SIR-র চিহ্নিত মৃত, স্থানান্তরিত, অনুপস্থিতদের নাম বাদ যাবে।

58

লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তা ও নতুন আবেদনকারীদের মধ্যে যাঁদের আবেদন গৃহীত হবে তারাই পাবেন এই টাকা। এছাড়া, এসআইআর-র ট্রাইব্যুনালে আবেদনকারীরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। সিএএ-তে আবেদনকারীরাও টাকা পাবেন। তবে, ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে মিলবে না টাকা।

68

এই সকল পদ্ধতি পার করতে পারলে তবেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। এদিকে আবার প্রশাসনের দাবি, এবার থেকে DBT মাধ্যমে যাবে টাকা। সদ্য এই নিয়মে এসেছে বড় বদল। এতে অনুদান পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াবে এবং একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্টে টাকা যাওয়ার সমস্যা কমবে।

78

রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে,এবার থেকে কোনও সরকারি অনুদান ও ভর্তুকির টাকা DBT-র মাধ্যমে পাঠানো হবে। সেই কারণেই আধারের সঙ্গে ব্যাঙ্ক লিঙ্ক করা হয়েছে। এটা বাধ্যতামূলক হয়েছে। অন্নপূর্ণা যোজনা সহ একাধিক প্রকল্পের এই নিয়ম চালু করা হয়েছে। এই সিদ্ধান্তের পর থেকেই বিভিন্ন ব্যাঙ্ক ও ডাকঘরে আধার সিডিং-র কাজ শুরু হয়েছে জোরকদমে।

88

যাই হোক, ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইট। অনলাইনে ঘরে বসে করতে পারবেন আবেদন। আপাতত সেভাবে পোর্টালটি চালু না হলেও খুব শীঘ্রই তা চালু হলে বলে জানা গিয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories