Annapurna Bhandar: আবেদন করেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি? তাই চিন্তা? কারণটা জেনে নিন

Published : Jun 06, 2026, 08:03 PM IST

বুধবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে।

PREV
16

বুধবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে। https://socialregistry.wb.gov.in/ অ্যাড্রেসে একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। যেখান থেকেই অনলাইনে আবেদন করা যাবে।

26

এছাড়াও, অফলাইনে পঞ্চায়েত, পুরসভা, বিডিও অফিস থেকেও আবেদন করা যাচ্ছে। যারা বাইরে বেরিয়ে আবেদন করতে পারবেন না, অনলাইন আবেদনও করতে পারবেন না, তাঁদের জন্য বাড়িতে সাহায্য়কারী পাঠিয়ে ফর্ম ফিলআপ করে দেওয়া হবে। আগামী তিন মাস ধরে ফর্ম ফিলআপ এবং যাচাইকরণ প্রক্রিয়া চলবে।

36

ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে সরাসরি মহিলাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। প্রায় ২৯ লক্ষ মহিলাকে প্রথম দিনেই টাকা দেওয়া হয়েছে।

46

তবে অনেকই অভিযোগ করছেন আবেদন করার পরেও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাঁদের জন্যই বড় খবর রয়েছে।

56

আসলে বিপুল সংখ্যক মহিলা প্রতিদিনই আবেদন করছেন। সেই আবেদন সরকারি পোর্টালে আপলোড করা হচ্ছে। তাতে সময় লাগছে। আবেদন করার পরেও আপনার টাকা না ঢুকলে চিন্তার কোনও কারণ নেই।

66

আবেদন সরকারি পোর্টালে আপলোড হওয়ার পরে ভেরিফিকেশন হবে। সেই সব প্রক্রিয়া শেষ হলেই টাকা ছেড়ে দেওয়া হবে সরকারের তরফে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories