এদিকে মমতা সরকার ক্ষমতায় আসার পর এই রাজ্য়ে চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাতা চালু করার সময় রাজ্যের মহিলারা পেতেন ৫০০ টাকা করে। পরে এই ভাতা বেড়ে হয় ১০০০ টাকা। আর চলতি ফেব্রুয়ারিতে তা বেড়ে হয় ১৫০০ টাকা। এপ্রিল মাস পর্যন্ত সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা, তপশিলি মহিলারা ১৭০০ টাকা করে পেতেন। তেমনই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথীর মতো নানান প্রকল্প চালু করেছিল মমতা সরকার। সদ্য সকলের মনে একটাই প্রশ্ন যে, এই সকল ভাতা বন্ধ হয়ে যাবে কি?