অপরাধের সঙ্গে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে ফ্রি হ্যান্ড, প্রাক্তন তৃণমূল সরকারের দুর্নীতির ফাইল খুলবেন শুভেন্দু?

Published : May 14, 2026, 07:00 AM IST

Suvendu Adhikari: রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসে একের পর এক মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলায় পূর্বতন সরকারের আমলে ঘটে যাওয়া দুর্নীতি রুখতে এবার শুভেন্দুর দাওয়াই। কী বললেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
দুর্নীতিমুক্ত বাংলা গড়ার ডাক শুভেন্দুর

ক্ষমতায় এসেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুর্নীতিতে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের জন্য রাজ্যের অনুমতি আর নিতে হবে না। সিবিআইকে ফ্রি হ্যান্ড দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুধু তাই নয়, শিক্ষা, পুরসভা এবং সমবায়—এই তিন দফতরের অভিযুক্ত সরকারি অফিসারদের বিরুদ্ধে এখন থেকে চার্জশিট পেশ বা পূর্ণাঙ্গ তদন্ত চালাতে আর কোনো বাধা রইল না সিবিআই-এর।

26
দুর্নীতির তদন্তের ফাইল খোলার বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে সব আধিকারিকদের দুর্নীতির তদন্তের ফাইল বছরের পর বছর আটকে রেখেছিল, মঙ্গলবার তাদের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইকে ফ্রি হ্যান্ড দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে গত ১৫ বছর ধরে রাজ্যজুড়ে যে সমস্ত বেআইনি কাজকর্ম হয়েছে তার ফাইল খুলতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা।

36
কঠোর পদক্ষেপের বার্তা

তিলজলা থানা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার। সংশ্লিষ্ট কারখানার মালিককে বুধবার গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনায় কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছেন। সেই সঙ্গে আলুচাষিদের নিয়েও বিশেষ নির্দেশ দিয়েছেন শুভেন্দু। সিবিআই-সহ তদন্তকারী সংস্থাগুলিকে আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে রাজ্য সরকারের ছাড়পত্রও দিয়েছেন তিনি

46
কী বলছেন শুভেন্দু অধিকারী?

নবান্ন সূত্রে খবর, রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে, এবার থেকে বিগত সরকারের আমলের যে কোনও সন্দেহজনক বা দুর্নীতি হয়েছে এমন ফাইল খুলতে পারবে সিবিআই। এই বিষয়ে সিবিআইকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি। 

56
ভয়মুক্ত হয়ে কাজ করার বার্তা

ভয়মুক্ত হয়ে কাজ করুন। নবান্নে বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নবান্ন সভা ঘরে বিভিন্ন দফতরের সচিবদের পাশাপাশি বেশ কয়েকজন বিধায়ককেও এই গুরুত্বপূর্ণ রিভিউ মিটিংয়ে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

66
শুভেন্দুর সঙ্গে বৈঠকে কারা ছিলেন?

রুপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ ইন্দ্রনীল খাঁ, স্বপন দাশগুপ্ত, হিরন চট্টোপাধ্যায়দের। মূলত শিক্ষা, সংস্কৃতি এবং স্বাস্থ্য এই তিনটি দফতর নিয়ে আলোচনা হয়। টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়েও কথা হয়। সেখানে যারা পদ আঁকড়ে বসে আছে তাদের কীভাবে ব্যবস্থা নেওয়া যায় , কী ভাবে দুর্নীতি মুক্ত করা যায়, সেই নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে এই তিনটি গুরুত্বপূর্ণ দফতরে কী ভাবে কাজ হবে তা রিপোর্ট আকারে জমা দিতে বলা হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories