১০০০ নয়, এবার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা মিলবে ২০০০ করে, সিদ্ধান্ত সরকারের
বেকার ভাতা ও অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) পর এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানা গিয়েছে, বাকি থাকা সবকটি ভাতাই দ্বিগুণ করা হবে আগের সরকারের ভাতার চেয়ে।

বেকার ভাতা ও অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) পর এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানা গিয়েছে, বাকি থাকা সবকটি ভাতাই দ্বিগুণ করা হবে আগের সরকারের ভাতার চেয়ে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা আগে এক হাজার টাকা করে দেওয়া হত। এবার থেকে দু’হাজার টাকা হতে চলেছে এই ভাতাগুলি। জুনের প্রথম থেকেই মিলবে ভাতাগুলি এখনও পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে।

নিজেদের নির্বাচনী ইশতেহারে আগেই ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আগের সরকারের চালু করা কোনও সামজিক প্রকল্প বন্ধ করা হবে না।
আজ ঘোষণা করা হয়েছে, বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। আগে এক হাজার টাকা দেওয়া হয়েছে। এখন দু’হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হবে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন। ৫০০ টাকা থেকে শুরু হওয়া এই ভাতা ১৫০০ টাকা পর্যন্ত পৌঁছয়। এরপর বিজেপি প্রতিশ্রুতি দেয়, তারা ক্ষমতায় এলে ৩০০০ করে ভাতা দেওয়া হবে মহিলাদের। সেই মতো ক্ষমতায় এসেই জানানো হয় যে জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হচ্ছে।
তবে বাকি ভাতাগুলি কি বাড়ানো হবে না? এই প্রশ্ন উঠেছিল। তার মধ্যেই বড় ঘোষণা করল বাংলার বিজেপি সরকার। শারীরিক ভাবে যাঁরা অক্ষম, প্রবীণ নাগরিক এবং স্বামী হারা মহিলাদের ভাতা দ্বিগুণ করে দেওয়া হল।
আগামী জুন মাস থেকেই বর্ধিত হারে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে বলে নবান্ন সূত্রে খবর। যাঁরা প্রকৃতই দুঃস্থ এবং এই ভাতার ওপর নির্ভরশীল, তাঁদের কাছে সরকারের এই ‘কল্পতরু’ অবতার স্বস্তি নিয়ে আসবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.