Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের রেকর্ড আবদন, কবে থেকে পাবেন ৩০০০০ টাকা? বড় কথা বললেন শুভেন্দু অধিকারী

Published : Jun 21, 2026, 03:26 PM IST

Suvendu on Annapurna Bhandar: রাজ্যজুড়ে ৪ দিনব্যাপী জনকল্যাণ শিবিরের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। এগিয়ে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। টাকা নিয়ে আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। 

PREV
110
জনকল্যাণ শিবিরে সবথেকে সাড়া অন্নপূর্ণা ভাণ্ডারে

রাজ্যজুড়ে চার দিনব্যাপী জনকল্যাণ শিবিরের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে, যেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। নবান্ন সূত্রের খবর, জনকল্যাণ শিবিরে সবথেকে বেশি সাড়া পাওয়া প্রকল্পগুলির তালিকায় রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা ও আয়ুষ্মান ভারত প্রকল্প।

210
লক্ষ লক্ষ আবেদন অন্নপূর্ণা ভাণ্ডারে

জনপ্রিয় অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে এবার আবেদন জমা পড়েছে ৮ লক্ষ ১৫ হাজার ৩৫৯টি, যা প্রকল্পের প্রতি মানুষের ব্যাপক আগ্রহের প্রমাণ। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ১২ পাতার । যা পুরণ করতে সমস্য়ায় পড়েছিলেন অনেক মহিলা। তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল জনকল্যাণ শিবিরের কর্মকর্তারা।

310
জুলাইতে কারা কারা টাকা পাবেন?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। অর্থাৎ জুলাই মাস থেকেই সম্পূর্ণ যোগ্য আবেদনকারীরাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন।

410
১ কোটির বেশি তথ্য যাচাই সম্পূর্ণ

এর আগে জমা পড়া ১ কোটি ৫ লক্ষ আবেদনের তথ্য যাচাই ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। অর্থাৎ এই আবেদনকারীদের মধ্যে যোগ্য যারা তাদের অধিকাংশের ব্যাঙ্কেই ঢুকতে পারে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা।

510
জনকল্য়াণ শিবিরের মোট আবেদন জমা

চার দিনের শিবিরে সব মিলিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লক্ষেরও বেশি, যা একটি বড়সড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। রাজ্যের বিজেপি সরকার এই প্রথমবার জনকল্যাণ শিবির আয়োজন করেছিল। অল্প দিনের নোটিসেই আয়োজন করা হয়েছিল এই শিবির।

610
সবথেকে বেশি সাড়া আয়ুষ্মান ভারত প্রকল্পে

সবচেয়ে বেশি সাড়া মিলেছে আয়ুষ্মান ভারত প্রকল্পে, যেখানে আবেদন জমা পড়েছে ২২ লক্ষ ২৩ হাজার ৯৭০টি।

710
শিবিরের দিন সংখ্যা বৃদ্ধি

প্রাথমিকভাবে তিন দিনের জন্য পরিকল্পনা করা হলেও জনগণের আগ্রহ ও চাহিদা বিবেচনা করে শিবিরের মেয়াদ বাড়িয়ে চার দিন করা হয়।

810
মোদীর ১২ বছরের কার্যকালকে সম্মান জানিয়ে শিবির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২ বছরের কার্যকালকে সম্মান জানিয়ে এই শিবিরের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

910
আগামী দিনে হবে জনকল্যাণ শিবির

ভবিষ্যতেও রাজ্যজুড়ে এই ধরনের জনকল্যাণ শিবির ফের আয়োজন করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জুলাই মাসেও আয়োজন করা হতে পারে এজাতীয় শিবির। সেখানে সরকারি প্রকল্পগুলিকে তুলে ধরা হবে।

1010
অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা

পাশাপাশি 'আপনার সরকার আপনার পাশে' কর্মসূচিতে প্রতিদিন ৭০-৮০ হাজার অভিযোগের ফোন আসছে, এবং জুলাই থেকে সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories