DA and Salary Hike: কালই ঘোষণা! বাজেটে ১০-১২% DA বাড়বে সরকারি কর্মীদের?

Published : Jun 21, 2026, 12:37 PM IST

সোমবারই কি খুশির খবর পাবেন বাংলার সরকারি কর্মীরা? এদিনই কি বাজেটে তাঁদের জন্য বড়সড় ডিএ ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত? সেই বাজেটে কোন কোন নতুন ঘোষণা আসে সেদিকেই তাকিয়ে রাজ্যের সরকারি কর্মীরা। বাজেটে ১০-১২% DA বাড়বে সরকারি কর্মীদের?

PREV
18

সোমবার বিধানসভায় নতুন বিজেপি সরকারের (Government Of West Bengal) পূর্ণাঙ্গ বাজেট পেশ। আর সেই বাজেটে কোন কোন নতুন ঘোষণা আসে সেদিকেই তাকিয়ে রাজ্যের সরকারি কর্মীরা।

28

এদিন বিধানসভায় বাজেট পেশ করবেন বর্তমান রাজ্য সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর সেই বাজেটেই রাজ্যের সরকারি কর্মচারীদের DA (Dearness Allowance)বা মহার্ঘ ভাতা ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলেই মনে করছেন অনেকে। ইতিমধ্যেই নানান মহলে এ নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

38

সত্যিই কি সরকারি কর্মীদের DA ১২ শতাংশ পর্যন্ত বাড়বে? রাজ্যে ক্ষমতায় আসার আগে বাংলার সরকারি কর্মীদের নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি।

48

সেই মতোই রাজ্যে সরকার গঠনের পর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বাংলার সরকারি কর্মীদের দিকে মুখ তুলে চাইবে বলেই আশা করছেন অনেকেই।

58

সবচেয়ে বড় কথা, দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসন পেরিয়ে রাজ্য অবশেষে ডবল ইঞ্জিন সরকারের হাতে। সেক্ষেত্রে একটা আশা থেকেই যায়, এবার বোধহয় মহার্ঘ ভাতা নিয়ে মন ভাল করা খবর পেতে পারেন কর্মীরা।

68

বাংলায় ক্ষমতায় আসার আগে ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই রাজ্যে চালু হবে সপ্তম বেতন কমিশন। সেই মতোই তা কার্যকর করার নির্দেশ দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়াও বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি।

78

এমনিতেও কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার তফাৎ ৪২ শতাংশ। অর্থাৎ DA পাওয়ার ক্ষেত্রে ৪২ শতাংশ পিছিয়ে রয়েছেন রাজ্যের কর্মীরা।

88

তাই অনেকেই মনে করছেন এবার হয়তো অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত DA বৃদ্ধির ঘোষণা করতে পারেন। এছাড়া বকেয়া DA আগামী বছরের ডিসেম্বরের মধ্যে কিস্তির মাধ্যমে মিটিয়ে দেওয়া হতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories