MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • অন্নপূর্ণা ভাণ্ডারের ফাইনাল লিস্টে বড় চমক! এই তালিকায় নাম না থাকলে পাবেন না মাসে ৩০০০ টাকা

অন্নপূর্ণা ভাণ্ডারের ফাইনাল লিস্টে বড় চমক! এই তালিকায় নাম না থাকলে পাবেন না মাসে ৩০০০ টাকা

Annapurna Bhandar scheme:  লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা ঝাড়াই বাছাইয়ে সরকারের অন্যতম ভরসা হল SIR তালিকা। এই তালিকায় যাদের নাম বাদ পড়েছে তারা বাদ পড়তে পারেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের তালিকা থেকে। নতুনদের ক্ষেত্রেও একই নিয়ম

2 Min read
Author : Saborni Mitra
Published : May 25 2026, 12:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
অন্নপূর্ণা ভাণ্ডার
Image Credit : AI PHOTO

অন্নপূর্ণা ভাণ্ডার

লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প হলেও এখনই রাজ্যের বিজেপি সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্পে পরিণত হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মহিলাদের মাসে মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
অন্নপূর্ণা ভাণ্ডার চালু
Image Credit : chatgpt

অন্নপূর্ণা ভাণ্ডার চালু

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার কথা ১ জুন থেকে। হাতে আর মাত্র কয়েক দিন বাকি রয়েছে। তবে এখন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে পাচ্ছেন তাঁদের নতুন করে আবেদন করতে হবে না। নতুনদের জন্য আবেদন বাধ্য়তামূলক।

Related Articles

Related image1
Ration নিয়ে বড় খবর: রেশন কার্ড থাকলেই কি এবার সস্তায় মিলবে তেল আর সিলিন্ডার? জানুন আসল সত্যি
Related image2
ইদের মুখে ছাগলদের শরীরে থাবা বসাচ্ছে কোন রোগ? জ্বর আর পেটখারাপ হওয়ায় মাথা খারাপ পশুপালকদের
310
বর্তমান প্রাপকদের তালিকা যাচাই
Image Credit : ANI

বর্তমান প্রাপকদের তালিকা যাচাই

শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েই প্রতিশ্রুতি দিয়েছিলেন, পূর্বতন সরকারের সমস্ত প্রকল্পই চালু থাকবে। তবে প্রকল্পের সুবিধে সকলেই পাবেন না। মৃতব্যক্তি, অনুপ্রবেশকারীদের সুবিধে দেওয়া হবে না। আর সেই কারণেই প্রাপকদের তালিকা ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করেছে প্রশাসন।

410
আজই রিপোর্ট পেশ
Image Credit : chatgpt

আজই রিপোর্ট পেশ

২৫ মে, অর্থাৎ আজই অন্নপূর্ণা ভাণ্ডারের লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা ঝাড়াই বাছাই করে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। জেলা শাসকদের এই রিপোর্ট দিতে হবে। তালিকা মনিটারিং-এর দায়িত্বে রয়েছেন অর্থসচিব প্রভাত মিশ্র ও রাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ।

510
SIR-ই ভরসা
Image Credit : ai photo

SIR-ই ভরসা

প্রশাসন সূত্রের খবর, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা ঝাড়াই বাছাইয়ে সরকারের অন্যতম ভরসা হল SIR তালিকা। এই তালিকায় যাদের নাম বাদ পড়েছে তারা বাদ পড়তে পারেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের তালিকা থেকে। যদিও এখনও পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হয়নি।

610
বাদ পড়তে পারেন কারা?
Image Credit : ai photo

বাদ পড়তে পারেন কারা?

বিশেষ করে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়ে ৫৮ লক্ষ এএসডিডি ডেটা, শুনানির সময়ে আরও ৬ লক্ষ আনম্যাপড তালিকা এবং ভোটার স্লিপ বিলির সময়ে দ্বিতীয়বার যাচাই করা এসডিডি তালিকা দেখা হবে।

তবে অ্যাজুডিকেশনের কারণে নাম বাদ পড়ায় যাঁরা ট্রাইব্যুনালে আপিল করেছেন, তাঁদের নাম তালিকায় থাকলে আপত্তি নেই সরকারের।

710
ভুতুড়ে ভোটার বাদ!
Image Credit : AI PHOTE

ভুতুড়ে ভোটার বাদ!

মূলত ভুতুড়ো বা ভুয়ো, মৃত, অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতেই এসআইআর-এর তালিকার ওপর জোর দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। মোটকথা ঢালাও ছাড় দেওয়া হবে না সরকারি প্রকল্পে।

810
নতুনদের নামও যাচাই
Image Credit : AI PHOTE

নতুনদের নামও যাচাই

প্রশাসন সূত্রের খবর, নতুনদের নামও যাচাই করা হবে SIR তালিকা ধরে ধরে। এই কাজে বিডিওদের নিজ দফতরের সরকারি কর্মীদের সঙ্গে বিএলওদেরও ব্যবহার করতে বলা হয়েছে। কারণ সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের চেনেন।

910
পোর্টাল চালু
Image Credit : AI PHOTO

পোর্টাল চালু

নারী ও শিশু কল্যাণ দফতর একটি পোর্টাল চালু করছে। ভোটের পরই রাজ্য় সরকার সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির তালিকা খতিয়ে দেখার কাজ শুরু করেছে। এরজন্য বিএলওদের নিযুক্তও করা হয়েছে।

1010
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যোগ্যতা
Image Credit : AI PHOTE

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যোগ্যতা

  • অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য রাজ্যের নাগরিক হওয়া বাঞ্ছনীয়।
  • মহিলার বয়স ২৫-৬০-এর মধ্যে হতে হবে
  • অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধে পাওয়া চলবে না
  • সরকারি কর্মী আর পেনশন হোল্ডাররা এই প্রকল্প থেকে বাদ
  • আধার কার্ড, ভোটার কার্ড, নিজস্ব ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থাকা আবশ্যক

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
TMC News: শুভেন্দু নাকি 'অপদার্থ' মুখ্যমন্ত্রী! ফের হুঁশিয়ারি, ক্ষমতা যেতেই কল্যাণের চোটপাট!
Recommended image2
মাত্র ১১ ঘণ্টায় দিল্লি থেকে কলকাতা, রেল এই ট্রেনগুলোকে 'বুলেট' ট্রেনে পরিণত করতে চলেছে
Recommended image3
হোল্ডিং সেন্টারগুলো কি ডিটেনশন সেন্টারের মতোই কাজ করবে? এই হল সরকারের পরিকল্পনা
Recommended image4
BREAKING NEWS: কলকাতায় বাতিস্তম্ভের আলো খুলে পড়ল রাস্তায়, মৃত্যু ৬ বছরের শিশুর
Recommended image5
Now Playing
Dilip Ghosh: 'বুলডোজার সব জায়গায় পৌঁছবে' পিসি-ভাইপোকে চরম বার্তা মন্ত্রী দিলীপের!
Related Stories
Recommended image1
Ration নিয়ে বড় খবর: রেশন কার্ড থাকলেই কি এবার সস্তায় মিলবে তেল আর সিলিন্ডার? জানুন আসল সত্যি
Recommended image2
ইদের মুখে ছাগলদের শরীরে থাবা বসাচ্ছে কোন রোগ? জ্বর আর পেটখারাপ হওয়ায় মাথা খারাপ পশুপালকদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved