Annapurna Bhandar: অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ জানাতে পোর্টাল চালু, নয়া ঘোষণা শুভেন্দু অধিকারীর

Published : Aug 13, 2026, 08:17 AM IST

Annapurna Bhandar: তৃতীয় কিস্তির টাকার বিষয়ে আগেই ঘোষণা করা হয়েছিল যে অগাস্ট মাসের ১৭ তারিখ প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। কারা পাবেন না টাকা? এবং অন্নপূর্ণা যোজনা নিয়ে বিস্তারিত আপডেটের জন্য পোর্টাল চালু করেছে রাজ্য সরকার।

PREV
15
অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট

টাকা পাওয়া ও না পাওয়া নিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারকে কেন্দ্র করে অভিযোগের শেষ নেই। সোশ্যাল মিডিয়াতেও ছড়াচ্ছে নানারকম তথ্য। এই সব বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে এবার পোর্টাল চালু করছে রাজ্য সরকার। বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে, অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ জানাতে পোর্টাল চালু করছে রাজ্য সরকার। এই কাজ সামলানোর জন্য সংশ্লিষ্ট ব্লকের বিডিওদের দায়িত্ব দেওয়া হবে।

25
এবার থেকে অন্নপূর্ণার নিয়মে বড় বদল

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন যে, ‘’মাসে ১০ হাজার টাকা উপার্জনকারী মহিলারা অন্নপূর্ণা যোজনা পাবেন না। তিনটে ঘর থাকা বাড়ি থাকলে প্রকল্পের টাকা নয়। গ্রামীণ এলাকায় এই নিয়ম কার্যকরী হচ্ছে না।'' একই সঙ্গে জানা গিয়েছে, যেসব আবেদনকারীর নাম পশ্চিমবঙ্গের স্থায়ী ভোটার তালিকায় নেই, তাঁরা এই সুবিধা পাবেন না। ইতিমধ্যেই এই কারণে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে।

35
কারা এই টাকা পাবেন না?

অন্যান্য ভাতা প্রাপক (ব্যতিক্রম ছাড়া): বিধবা ভাতা বা সমমানের অন্য কোনও সরকারি সামাজিক ভাতা (যা ৩,০০০ টাকার কম) পেয়ে থাকলে, তাঁরা আলাদা করে এই টাকা পাবেন না। তাঁদের ক্ষেত্রে সেই ভাতার পরিবর্তে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে।

45
অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়মে শিথিল

এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন যে, ‘'নির্দিষ্ট বয়সসীমার বাইরে: ২৫ বছরের কম এবং ৬০ বছরের বেশি বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।'' প্রকৃত যোগ্য ব্যক্তিরা যাতে বঞ্চিত না হন, তার জন্য মুখ্যমন্ত্রী কিছু নিয়ম শিথিল করার কথাও ঘোষণা করেছেন।

55
গ্রামীণ এলাকায় উপভোক্তাদের জন্য নিয়মে শিথিল রাজ্য সরকারের

গ্রামীণ এলাকায় উপভোক্তার বাড়িতে কতগুলি পাকা ঘর রয়েছে, সেই সংক্রান্ত পূর্বের কঠিন নিয়মটি রাজ্য সরকার শিথিল করে দিয়েছে। ফলে আরও বেশি সংখ্যক গ্রামীণ দরিদ্র মহিলা এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন। এবং কোনও মহিলা যদি প্রতিবন্ধী বা দিব্যাঙ্গ ভাতা পান, তবে তিনি সেই ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকাও পাবেন। অর্থাৎ, এই একটি ক্ষেত্রে দুটি সুবিধাই চালু থাকবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories