MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Cal HC On OBC Certificates: তৃণমূল সরকারের আমলে ইস্যু হওয়া সমস্ত OBC সার্টিফিকেট অবৈধ, বড় নির্দেশ আদালতের

Cal HC On OBC Certificates: তৃণমূল সরকারের আমলে ইস্যু হওয়া সমস্ত OBC সার্টিফিকেট অবৈধ, বড় নির্দেশ আদালতের

Cal HC On OBC Certificates: ২০১০ সালের আগে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট বৈধ থাকলেও তারপর থেকে তৃণমূল জমানায় ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কী জানালো আদালত ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 13 2026, 07:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ওবিসি সার্টিফিকেটের বৈধতা নিয়ে প্রশ্ন আদালতের
Image Credit : Social Media

ওবিসি সার্টিফিকেটের বৈধতা নিয়ে প্রশ্ন আদালতের

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের আমলে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। ওবিসি-এ এবং ওবিসি-বি সার্টিফিকেট বলে আর কিছু থাকবে না, বুধবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। তবে ২০১০ সালের আগে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট বৈধ বলে বিবেচিত হবে জানিয়েছে আদালত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের
Image Credit : Social Media

ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সমস্ত ওবিসি-এ এবং ওবিসি-বি সার্টিফিকেট বুধবার বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। ওবিসি-এ এবং ওবিসি-বি সার্টিফিকেট বলে আর কিছু থাকবে না বলে বুধবার এই নির্দেশ দেয় বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।

Related Articles

Related image1
Cal HC On Abhishek Banerjee: সুপ্রিমের পর কলকাতা হাইকোর্টেও স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাড়ল রক্ষাকবচের মেয়াদ
Related image2
WB Weather Alerts: উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে হাওয়া বদল, ভারী বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা
35
আলাদা করে ক্যাটাগরি থাকবে না ওবিসি সার্টিফিকেটে
Image Credit : Social Media

আলাদা করে ক্যাটাগরি থাকবে না ওবিসি সার্টিফিকেটে

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি প্রথমবার ক্ষমতায় এসে ওবিসি-এ এবং ওবিসি-বি ক্যাটাগরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওবিসি-তে আর কোনও আলাদা করে ক্যাটাগরি থাকবে না, শুধুমাত্র ওবিসি থাকবে বলেই ঘোষণা করে রাজ্য সরকার। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের আমলে ওবিসি-তে তৈরি হওয়া ক্যাটাগরি-এ ও ক্যাটাগরি-বি বুধবার বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট।

45
২০১০ সালের পর ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ
Image Credit : Social Media

২০১০ সালের পর ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ

২০১০ সালে ওবিসি-কে 'এ' এবং 'বি' দু'টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। তৃণমূল সরকারের আমলে নতুন ৬৬ টি সম্প্রদায়কে ওবিসি-এর অন্তর্ভুক্ত করা হয়। তারপরই ওবিসি শংসাপত্রে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। ২০২৪ সালে রাজ্যে ২০১০ সালের পর ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সঙ্গে নতুন ৬৬ সম্প্রদায়কে অন্তর্ভুক্তিও বাতিল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তারপরই তৃণমূল সরকার ওবিসি-এ এবং ওবিসি-বি ক্যাটাগরির তালিকায় নতুন করে রদবদল করে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে তৃণমূল সরকার। শীর্ষ আদালত সেই মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়।

55
কী বলছে আদালত?
Image Credit : Social Media

কী বলছে আদালত?

সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ায় সরকারি নির্দেশিকা মোতাবেক ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ক্ষমতায় এসে বিজেপি ওবিসি-তে সমস্ত ক্যাটাগরি তুলে দিয়ে একটাই ক্যাটাগরি রাখার সিদ্ধান্ত নয়। শুধু তাই নয়, তৃণমূল সরকার ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করেছিল। বিজেপি সরকার সেটাকে কমিয়ে আবার ৭ শতাংশে নিয়ে আসে। এবং বিগত সরকার সুপ্রিম কোর্টে যে মামলা করেছিল সেই মামলাও প্রত্যাহার করে নেয় বর্তমান বিজেপি সরকার। বর্তমান সরকার ৭৪ টি সম্প্রদায়কে বাদ দিয়ে ৬৬ টি জনজাতিকে রেখে নতুন ওবিসি তালিকা প্রকাশ করেছে।তাই তৃণমূল সরকারের আমলে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে ২০১০ সালের আগে রাজ্যে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেটগুলো বৈধ বলেই বিবেচিত হবে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতার খবর
বাংলা খবর
শুভেন্দু অধিকারী
Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Govt Job: আর কয়েক মাসের মধ্যেই হাজার হাজার শূণ্যপদে নিয়োগ, কোন কোন পদে আবেদন করা যাবে?
Recommended image2
Now Playing
Ritabrata Banerjee: বাংলাদেশ থেকে ফোনে ভয়ঙ্কর হুমকি! লালবাজারে ছুটলেন ঋতব্রত!
Recommended image3
Cal HC On Abhishek Banerjee: সুপ্রিমের পর কলকাতা হাইকোর্টেও স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাড়ল রক্ষাকবচের মেয়াদ
Recommended image4
WB SSC Recruitment: OBC জটে আটকে চাকরি প্রার্থীদের ভবিষ্যত, কীভাবে হবে নিয়োগ? সাফ বার্তা SSC চেয়ারম্যানের
Recommended image5
RAIN: সাগরে নিম্নচাপের ঘনঘটা! ১৮ দিনে ৪র্থ নিম্নচাপ তৈরি হচ্ছে, বুধবার থেকেই কলকাতা-সহ বঙ্গে হাওয়া-বদল
Related Stories
Recommended image1
Cal HC On Abhishek Banerjee: সুপ্রিমের পর কলকাতা হাইকোর্টেও স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাড়ল রক্ষাকবচের মেয়াদ
Recommended image2
WB Weather Alerts: উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে হাওয়া বদল, ভারী বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved