Annapurna Bhandar-এর ৩০০০ টাকা পেতেই হবে! অন্নপূর্ণা ভাণ্ডার ফর্মের সাধারণ সমস্যার সহজ উপায়

Published : Jun 11, 2026, 08:33 PM ISTUpdated : Jun 13, 2026, 10:01 AM IST

Annapurna Bhandar: অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ চলছে পুরোদমে। আগামী ৩ মাস ধরে চলবে। তবে ফর্ম পুরনে কিছু সমস্যায় পড়তে হচ্ছে আবেদনকারীদের। সেই সমস্যারই সহজ সমাধান রইল এখানে।  

PREV
111
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ

পুরোদমে চলছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলাআপ-এর কাজ। অনলাইন আর অফলাইন - দুইভাবেই করা যাচ্ছে। কিন্তু অনলাইনেই পুরণে আগ্রহী রাজ্যের মহিলারা। তবে ফর্ম ফিলআপে কিছু সমস্যা হচ্ছে। তাই রইল সেগুলির সমাধান।

211
সাইট স্লো

অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ-এর জন্য অনেক সময়ই ওয়েবসাইট খুলতে সমস্যা হচ্ছে। এজাতীয় সমস্যা হলে কিছুটা অপেক্ষা করুন। কারণ অনেকেই ফর্ম ফিলআপ করছে। তাই সাইটে চাপ পড়ছে। গভীর রাতে ফর্ম ফিলআপ করতে পারেন। নিজের ইন্টারনেট সংযোগও পরীক্ষা করতে পারেন।

311
OTPতে দেরি!

নেটওয়ার্ক সমস্যা থাকার জন্য অনেক সময়ই ওটিপি আসতে দেরি হচ্ছে। না হলে অন্য কোনও সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আপনি যে মোবাইল নম্বর দিচ্ছেন সেটি চেক করেনিন। একটু অপেক্ষা করে তারপরই রিসেন্ড ওটিপি অপশান ব্যবহার করুন।

411
তথ্যে ভুন নয়

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ-এর সময় তথ্যে কখনই ভুল করবেন না। আধার কার্ড-সহ অন্যান্য নথিপত্রের তথ্য একাধিকবার চেক করুন । না হলে গোটা পরিশ্রমই বৃথা হয়ে যাবে।

511
নজর দিন ফাইলে

নথিপত্র আপলোডের ক্ষেত্রে সমস্যা যাতে দেখা না যায় সেক্ষেত্রে ফাইলের সাইজের দিকে খেয়াল রাখুন। জেপিজি, জেপিইজি এবং পিডিএফ ফরম্যাট ব্যবহার করুন।

611
ফর্ম সাবমিট

ফর্ম ফিলআপ-এর পরে সাবমিট বটনে ক্লিক করুন। কিন্তু এই সাবমিট বটন কাজ না করলে চিন্তা নেই, ফর্ম পুরো ফিলআপ করেছেন কিনা তা আগে খতিয়ে দেখুন। সব মিলিয়ে তারপরই ফর্ম ফিলআপ করুন। কোনও জায়গা ফিলআপ না করলে সাবমিট বটন কাজ করবে না।

711
স্টেটাস চেকের সমস্যা

স্ট্যাটাস চেক করতে সমস্যায় পড়ছেন কেউ কেউ। ফর্মপূরণ হচ্ছে কিনা, তা নিয়ে আতঙ্কিত হবেন না। কিছুক্ষণ পরেও চেষ্টা করুন। দেখবেন স্ট্যাটাস চেক হবে সহজেই।

811
স্টেটাসের কী অর্থ?
  • pending- আপনার আবেদন যাচাইয়ের স্তরে রয়েছে
  • under verification- সরকারি আধিকারিকরা আপনার আবেদন খতিয়ে দেখছেন। নথিপত্রের সত্যতা যাচাই করা হচ্ছে।
  • approved-আবেদন আইনি আর প্রশাসনিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেটিতে এবার টাকা পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে।
  • reject- নথিপত্রে ভুল-সহ যে কোনও কারণে আপনার আবেদন বাতিল করা হয়েছে।
911
টাকা পেয়েছেন কি?

একবার আবেদন 'Approved' বা অনুমোদিত হয়ে গেলে, উপভোক্তারা পোর্টালের 'Payment Status' বিভাগে গিয়ে ট্রেজারি থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর রিয়েল-টাইম আপডেট দেখতে পাবেন।

1011
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার অঙ্ক

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিজেপি সরকার যোগ্য মহিলাদের মাসে মাসে ৩০০০ টাকা করে দেবে। ইতিমধ্যেই টাকা বিলির কাজ শুরু হয়েছে। তবে নতুন করে সব নথি যাচাই করছে সরকার।

1111
টাকা বিলি

আগামী তিন মাস ধরে চলবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলআপ। তবে পুরনো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের যাদের নাম ছিল তাদের ইতিমধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। নতুন প্রকল্পে আবেদনকারীদের নাম ঝাড়াইবাছাই হচ্ছে। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories