
Annapurna Bhandar News: প্রতিশ্রুতি মতো কাজ। বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ২৫ থেকে ৬০ বছর বয়সি সকল মহিলাদের দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মাসে মাসে ৩ হাজার টাকা। অবশেষে নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে রাজ্যের মন্ত্রি অগ্নিমিত্রা পাল ও মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে নবান্ন থেকে প্রকাশ করা হয় মোট ১২ পাতার অন্নপূর্ণা যোজনার ফর্ম।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, তাড়াহুড়ো করার দরকার নেই। সকলেই পাবেন। এখন ২ কোটি ২০ লক্ষ মহিলা পান। তার মধ্যে বেআইনিভাবে ৩০ লক্ষের মতো মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান। মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২ জুনের মধ্যে ফর্ম ফিলআপ করতে পারবেন। তাঁরা ৩ তারিখ থেকে টাকা পাবেন। আপাতত ১ জুন থেকে আগামী ৯০ দিন এই প্রক্রিয়া চলবে। অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে। বিডিও ও পৌরসভা, ওয়ার্ডভিত্তিক, পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি গিয়ে হবে ফর্ম ফিলআপের কাজ।
এই প্রকল্পে উপযুক্ত ব্যক্তিরা অর্থাৎ মহিলারা তারা ১৫০০ এর বদলে ৩০০০ টাকা করে পাবেন। প্রথম ক্যাবিনেটে এটা মঞ্জুর করা হয়েছে এবং আমাদের প্রাথমিক ধারা ছিল, যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তলিকাটা ভ্যারিফায়েড করার প্রয়োজন। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন যে, ''এই সংক্তান্ত বিষয় আমরা ভুড়ি ভুঢ়ি অভিযোগ পেয়েছি যে, ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ী ভাবে নাম বাদ গেছে এবং ট্রাইবুনালে বা সিএএ-তে অযাপ্লিকেশনে করেননি, এমন অন্তত ৩০ লক্ষের কাছাকাছি মানুষ এই টাকা পাচ্ছেন।''
মূলত এটা ভারতীয়দের ছাড়া বা রাজ্যের অর্থ অন্য কাওকে এই টাকা দেওয়া হবে না। তাই আজ একটি ফর্ম লঞ্চ করা হল। রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবের সহযোগীতায় এবং অগ্নিমিত্রা পালের নেতৃত্বে এই কাজটি করা হবে।
এমন কোনও বিষয় নেই যে, একই দিনে এই ফর্ম ফিলাপ করতে হবে। আপনারা সময় নিন, এই বিষয়ে বিধায়করাও আপনাদের সাহায্য করবে। অনলাইনে যারা করবেন, আৎ কিছু সময় পর থেকেই তারা এই ফর্ম পেয়ে যাবেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.