Annapurna Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার পেলেও অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পাবেন না এই মহিলারা, লিস্ট দেখুন

Published : May 24, 2026, 11:09 AM IST

Annapurna Bhandar Rules: জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে যোগ্য় মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে সরাসরি মহিলাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 

PREV
16

Annapurna Bhandar Rules: জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে যোগ্য় মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে সরাসরি মহিলাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে।

26

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ থেকে ৬০ বছর বয়সি সব মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। বয়স ২৫ বছরের কম বা ৬০ বছরের বেশি, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। সরকার জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগে যাদের লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেই সব প্রাপকরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হয়ে যাবেন। যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন না বা আবেদন করেননি, তাঁরাও নতুন প্রকল্পে আবেদন করতে পারবেন।

36

জুন মাস থেকেই নতুন করে আবেদন করার কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। যদিও এখনও কোনও পোর্টাল চালু করা হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নতুন আবেদনগুলি গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও বা শহুরে এলাকার ক্ষেত্রে মহকুমা শাসক (এসডিও) দ্বারা যাচাই করা হবে এবং এরপর সেই তালিকা জেলাশাসকের অনুমোদনের জন্য পাঠানো হবে। কলকাতা পৌরনিগমের (KMC) আওতাধীন এলাকাগুলিতে, এই প্রক্রিয়াটি কলকাতা পৌরনিগমের আধিকারিকদের দ্বারা সম্পন্ন করা হবে। অনুমোদন এলেই সংশ্লিষ্ট আবেদনকারীকে অন্নপূর্ণা যোজনা পোটালের জন্য আপলোড করা হবে।

46

জেলাগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা শাসকগণ এবং কলকাতা পৌরনিগম (KMC) এলাকার ক্ষেত্রে কলকাতা পৌরনিগমের কমিশনার—অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

56

তবে কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না সেটাও জানানো হয়েছে। কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনও স্থায়ী চাকরি করেন, নিয়মিত বেতন বা পেনশন পান বা কোনও স্ট্যাটুয়েটরি বডি, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌর সংস্থা, কোনও স্থানীয় সরকারি সংস্থা অথবা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক কর্মী হিসাবে কাজ করেন তাঁরা কোনও ভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না। আয়কর (Income Tax) দিলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না।

66

আগের লক্ষীর ভাণ্ডারের টাকা পেতেন এমন মৃত, শিফটেড,ডিলিটেড বা অনুপস্থিত ভোটাররা রয়েছেন, যারা এসআইআর ২০২৬ চলাকালীন চিহ্নিত হয়েছেন তাঁরা এই সুবিধা পাবেন না। যেসব সুবিধাভোগী SIR ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা ‘নাগরিকত্ব (সংশোধন) আইন’-এর অধীনে আবেদন করেছেন, তাঁদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকা পাবেন। একইভাবে, মৃত এবং স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম ভবিষ্যতে নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories