Annapurna Bhandar Update: অগাস্ট মাসের 2 তারিখ হয়ে গেলেও এখনও অ্য়াকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা? এই মাসে তৃতীয় কিস্তির টাকা কারা পাবেন আর কারা পাবেন না তা জানিয়ে দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্য়ালারি।
অগাস্ট মাসের 2 তারিখ হয়ে গেলেও এখনও পর্যন্ত অনেকের অ্য়াকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা। তবে সরকারি সূত্রে খবর, এই মাসেই মিলবে সুখবর। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নথি যাচাইয়ের কাজ শেষের দিকে। সেটা সম্পূর্ণ হলেই যোগ্য় উপভোক্তাদের অ্য়াকাউন্টে পৌঁছে যাবে টাকা।
26
কবে ঢুকবে টাকা?
এই বিষয়ে রাজ্য় সরকারের তরফে জানানো হয়েছে যে, অন্নপূর্ণা যোজনায় প্রথম ও দ্বিতীয় কিস্তিতে বিপুল সংখ্য়ক মহিলারা এই আর্থিক সহায়তা পেয়েছেন। তবে তৃতীয় কিস্তির টাকাও ঢুকবে যোগ্য় উপভোক্তাদের অ্য়াকাউন্টে। নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হলেই তৃতীয় কিস্তির টাকাও পেয়ে যাবেন আবেদনকারীরা।
36
কী বলেছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী?
সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। আবার অনেকেই পাননি। নথি যাচাইয়ের কাজ শেষের মুখে। এই কাজ সম্পূর্ণ হলেই যোগ্য় উপভোক্তাদের অ্য়াকাউন্টে পৌঁছে যাবে টাকা।
রাজ্য় সরকার সূত্রে খবর, অন্নপূর্ণা যোজনায় আবেদনের জন্য় সরকারি সমস্ত শর্ত পূরণ করতে পেরেছেন এমন যোগ্য় আবেদনকারীদের দেওয়া হবে টাকা। ফলে চিন্তার কোনও কারণ নেই। নথি ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলেই ধাপে ধাপে যোগ্য় উপভোক্তাদের অ্য়াকাউন্টে দেওয়া হবে টাকা।
56
অগাস্টে ঢুকবে তৃতীয় কিস্তির টাকা?
সরকারি সূত্রে খবর, অগাস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা যাদের অ্য়াকাউন্টে এখনও ঢোকেনি তাদের নিয়মিত আবেদনপত্রের স্ট্য়াটাস খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অনলাইনে দেখতে সমস্য়া হলে সরকারি পোর্টাল বা হেল্পলাইনের সাহায্য় নেওয়া যেতে পারে।
66
কারা পাবেন টাকা?
এর আগে গত 14 জুলাই মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, প্রতিটি প্রকৃত উপভোক্তা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে 35 থেকে 40 হাজার মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা পাচ্ছেন। এখনও যারা টাকা পাননি তাদের নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হলে আগামী 30 অগাস্টের মধ্য়ে তাদের অ্য়াকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.