Annapurna Bhandar: নতুন আবেদনকারীরা কি জুন থেকেই পাবেন ৩ হাজার টাকা? ভাতা নিয়ে প্রকাশ্যে নয়া আপডেট

Published : May 25, 2026, 01:13 PM IST

রাজ্যে মহিলাদের জন্য ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অধীনে মাসে ৩ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। নতুন আবেদনকারীরা জুন মাস থেকেই টাকা পাবেন? জেনে নিন এক ক্লিকে। কারা পাবেন এই ভাতা

PREV
16

রাজ্যের মহিলাদের জন্য ১ জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। নবান্নের প্রথম বৈঠক থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মাসে মাসে মিলবে ৩ হাজার টাকা করে।

26

সদ্য নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। সেখানে রাজ্যের মহিলাদের মাসে ৩ হাজার করে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। প্রতি মাসে DBT-র মাধ্যমে পাঠানো হবে এই টাকা। প্রশ্ন হল, নতুন আবেদনকারীরা কি জুন থেকেই পাবেন ৩ হাজার টাকা?

36

এর আগে মমতা সরকার এই রাজ্য়ে চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাতা চালু করার সময় রাজ্যের মহিলারা পেতেন ৫০০ টাকা করে। পরে এই ভাতা বেড়ে হয় ১০০০ টাকা। আর চলতি ফেব্রুয়ারিতে তা বেড়ে হয় ১৫০০ টাকা। এপ্রিল মাস পর্যন্ত সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা, তপশিলি মহিলারা ১৭০০ টাকা করে পেতেন। তেমনই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথীর মতো নানান প্রকল্প চালু করেছিল মমতা সরকার।

46

বর্তমান সরকার সেই সকল ভাতা চালু রেখেছে। সঙ্গে আরও নতুন কিছু ভাতা যোগ করেছে। তবে, বিজেপি সরকারের পক্ষ থেকে বারে বারে বলা হয়েছে যে, ভেরিফিকেশনের পরই মিলবে ভাতা। শুধু যোগ্য ব্যক্তিরাই ভাতা পাবেন।

56

এদিকে এবার অনেকেই আছেন যারা নতুন আবেদনকারী। নতুন আবেদনকারীরা কি জুন থেকেই পাবেন ৩ হাজার টাকা?

66

নতুন আবেদনকারীদের প্রসঙ্গে সেভাবে কিছু জানানো হয়নি সরকারের পক্ষ থেকে। তবে, জানা গিয়েছে নতুন হোক বা পুরনো সকল আবেদনকারীর আবার ভেরিফিকেশন হবে। এবার যোগ্য ব্যক্তিরাই কেবল পাবেন টাকা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories