উত্তর থেকে দক্ষিণ - স্বস্তি কবে? কবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা? এই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে কলকাতাবাসীকে। দিনভর তপ্ত রাজপথ। যেন আগুনের হলকা উঠছে। এই অবস্থায় প্রাণ জুড়়ানো বৃষ্টির অপেক্ষায় রয়েছে শহরবাসী।
210
আজ সাময়িক স্বস্তি
আজ সকাল থেকেই উত্তর থেকে দক্ষিণ কলকাতায় ঝোড়ো হাওয়া দিচ্ছে। যার কারণেই সকাল থেকেই কিছুটা স্বস্তিকর আবহাওয়া রয়েছে। অসহ্য গরম থেকে কিছুটা রেহাই পেয়েছে নগরবাসী।
310
মেঘ আর রোদের খেলা
তবে সকাল থেকেই মেঘ আর চড়া রোদের খেলা চলছে। যার কারণে ঘাম ঝরছে কলকাতাবাসীর। দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানিয়েছে সোম আর মঙ্গলবার কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে দিনভর ঝোড়ো হাওয়া দিতে পারে। যার কারণে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে।
510
বুধবার থেকে আবহাওয়া বদল
বুধবার থেকেই আবহাওয়ার ভোল বদল হতে পারে। বুধবার থেকেই বৃষ্টি শুরু হবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও।
610
ঘূর্ণাবর্তের অবস্থান
হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ বিহার ও আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। বিহার থেকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। তা ঝাড়খণ্ড এবং ওড়িশার উপর দিয়ে গিয়েছে
710
আবহাওয়া পরিবর্তনের কারণ
এগুলির ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে সমতলে। উত্তর ও দক্ষিণবঙ্গে তাই ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
810
অসহ্য গরমের কারণ
প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে এই গরমের সঙ্গে অস্বস্তিও দ্বিগুণ হচ্ছে। যার কারণে আবহাওয়া রিপোর্টে ফিল লাইক বাড়ছে। সাধারণ তাপমাত্রার থেকে ফিলস লাইক বেশি দেখাচ্ছে।
910
বুধবার পর্যন্ত অপেক্ষা
তবে সোমবার আর মঙ্গলবার অসহ্য গরম থাকবে। বুধবার পর্যন্ত বৃষ্টির অপেক্ষা করতে হবে।