আজ ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলআপ শুরু হয়েছে এবং ৩ জুন থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ শুরু হতেই কঠিন সিদ্ধান্ত রাজ্য সরকারের, টার্গেট বেঁধে দিল বিজেপি।
আজ ১ জুন থেকে শুরু হল ফর্ম ফিলআপ। আর ৩ জুন থেকে প্রকৃত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এমনকী, যত তাড়াতাড়ি ফর্ম ফিলাপ করতে পারবেন, তত তাড়াতাড়ি মিলবে ভাতা। এমনই জানিয়েছিল সরকার। কিন্তু, ফর্ম ফিলআপ শুরু হতেই কঠিন সিদ্ধান্ত, টার্গেট বেঁধে দিন বিজেপি সরকার।
25
আজ থেকে অনলাইন ও অফলাইন দুভাবেই ফর্ম ফিলআপ করা যাচ্ছে। তবে, ফর্ম ফিলআপ করে নাম নথিভুক্তির জন্য এবার রাজ্যসরকার ২২টি জেলার জন্য ২২ জন সচিব এবং প্রিন্সিপাল সেক্রেটারি পর্যায় অফিসার নিয়োগ করেছে। নিয়োগ করেছে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল।
35
তেমনই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম আশা কর্মী, বিএলও, অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি বিলি করছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, আগামী ২ জুনের মধ্যেই এই টার্গেট পূরণ করতে হবে। টার্গেট পূরণ করতে হবে আইএএস অফিসারদের। ৩ তারিখ থেকে যাতে যোগ্য প্রাপকরা ভাতা পান সেদিকে খেয়াল রাখা হচ্ছে।
55
চাইলে ঘরে বসেও করতে পারেন ফর্ম ফিলআপ। https://socialsecurity.wb.gov.in/login অফিসিয়াল সাইটে যান। সেখান থেকে পাবেন ফর্ম। এবার যত্ন সহকারে ১১ পাতার ফর্ম ফিলআপ করে নিন। আপনার ব্যাঙ্কের ডিটেলস নির্ভুল ভাবে লিখতে হবে। এরই সঙ্গে আপনার মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করে নিন। তা না হলে ঢুকবে না টাকা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.