BJP Barasat: মাঝরাতে একি হল বারাসাতে? শুধুই কী বিজেপি'র গোষ্ঠীদ্বন্দ্ব ! অন্তরালে আসল ঘটনা কী?

BJP Barasat: মধ্যরাতে রণক্ষেত্র বারাসাত! বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রক্তাক্ত একাধিক কর্মী, গুরুতর জখম জেলা সভাপতিকে আনা হলো কলকাতায়। কী ঘটেছিল হৃদয়পুরে?

Share this Video

BJP Barasat: বারাসাতে মধ্যরাতে রণক্ষেত্র, বিজেপির আদি-নব্য গোষ্ঠীদ্বন্দ্বে রক্তাক্ত জেলা সভাপতি, এলাকায় বিশাল পুলিশ বাহিনী

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মধ্যরাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল উত্তর চব্বিশ পরগনার বারাসাত। একটি স্থানীয় ক্লাব দখলকে কেন্দ্র করে বিজেপির আদি ও নব্য—এই দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। ধারালো অস্ত্র নিয়ে হামলার জেরে রক্তক্ষয়ী রূপ নেয় এলাকা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বারাসাত জেলা বিজেপির সভাপতি রাজীব পোদ্দার।

ক্লাব দখল ঘিরে উত্তেজনার সূত্রপাত

স্থানীয় সূত্রে জানা গেছে, বারাসাতের হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় একটি ক্লাবের দখল নেওয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই বিজেপির দুই শিবিরের মধ্যে চাপা উত্তেজনা ছিল। বুধবার মধ্যরাতে সেই বিতর্কই চরম আকার ধারণ করে। দু'পক্ষের কর্মী-সমর্থকরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী গুরুতর জখম হন।

জেলা সভাপতির বাড়িতে হামলা, কলকাতায় স্থানান্তর

পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর ক্ষুব্ধ নব্য বিজেপি কর্মীরা বারাসাত জেলা বিজেপির সভাপতি রাজীব পোদ্দারের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও, অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

রণক্ষেত্র হাসপাতাল চত্বর, কাঠগড়ায় পুলিশ

এই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে বারাসাত টাকি রোড এবং হাসপাতাল চত্বরেও। সেখানেও দফায় দফায় দু'পক্ষের মধ্যে মারামারি ও বচসা চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। তবে স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের অভিযোগ, পুলিশ সঠিক সময়ে পৌঁছালে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ। থমথমে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ পিকেট।

Related Video