Mid-day Meal : লুচি, থেকে লাড্ডু, শিশু দিবসে আকষর্ণীয় মিড ডে মিল

Mid Day Meal: শিশু দিবসে বিশেষ আয়োজন জলপাইগুড়ি গার্লস প্রাইমারি স্কুলে! পড়ুয়াদের জন্য আকর্ষণীয় মিড ডে মিলের ব্যবস্থা। মেনুতে ছিল লুচি, ছোলার ডাল আর মিষ্টি লাড্ডু। আর সেই খাবার পরিবেশনে হাত লাগালেন বিধায়ক থেকে শুরু করে ডিপিএসসি চেয়ারম্যান।

Share this Video

Mid Day Meal: শিশু দিবসে বিশেষ আয়োজন জলপাইগুড়ি গার্লস প্রাইমারি স্কুলে! পড়ুয়াদের জন্য আকর্ষণীয় মিড ডে মিলের ব্যবস্থা। মেনুতে ছিল লুচি, ছোলার ডাল আর মিষ্টি লাড্ডু। আর সেই খাবার পরিবেশনে হাত লাগালেন বিধায়ক থেকে শুরু করে ডিপিএসসি চেয়ারম্যান। শনিবার সকাল থেকেই উৎসবের মেজাজে মাতল স্কুলের খুদে পড়ুয়ারা। নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু দিবসের তাৎপর্য নিয়ে আলোচনার মধ্য দিয়ে পালিত হল বিশেষ দিনটি। পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে স্কুলের এই বিশেষ উদ্যোগ ঘিরে তৈরি হয় বাড়তি উচ্ছ্বাস। শিশু দিবসের আনন্দ, বিশেষ মিড ডে মিল এবং জনপ্রতিনিধিদের উপস্থিতি—সব মিলিয়ে জলপাইগুড়ি গার্লস প্রাইমারি স্কুলে জমজমাট উদযাপন। দেখুন বিস্তারিত রিপোর্ট। 

Related Video