Annapurna Bhandar Update: অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়া নিয়ে দিকে দিকে ক্ষোভ চরমে। তবে হ্যাঁ, জুলাই এবং অগাস্ট মাসে অনেকের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে (Annapurna Bhandar Update)। কিন্তু সেপ্টেম্বর মাসে কারা কারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা? জানা গেছে, ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য ৩,০০০ টাকা ট্রান্সফার হওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই ১ কোটি ৪৫ লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে শুরু হয়েছে টাকা পাঠানোর কাজ। প্রতি মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে এই টাকা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে জানা যাচ্ছে (Annapurna Bhandar Scheme)।
Annapurna Bhandar টাকা: এখনও যদি অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা অ্যাকাউন্টে না আসে, তাহলে কী করবেন?
গত ২৪ অগাস্ট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এখনও অবধি অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার হয়ে গেছে টাকা ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জনের অ্য়াকাউন্টে। তাদের মধ্যে মুসলিম সুবিধাভোগী রয়েছেন ১৯ লক্ষ ২০ হাজার জন। তবে সেপ্টেম্বর মাসে, অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা তারাই পাবেন, যাদের ভেরিফিকেশন সঠিকভাবে সপন্ন হবে। কারণ, এটা আগেই জানানো হয়েছে যে, সরকারের তরফে যাচাই করার কাজ চলছে। সেই প্রক্রিয়ায় সফলভাবে উত্তীর্ণ হলে, তবেই পাওয়া যাবে এই স্কিমের টাকা। অর্থাৎ, তাদের নাম সরকারিভাবে নথিভুক্ত হলেই ৩,০০০ টাকা পাবেন।
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যারা বঞ্চিত, তাদের 'টাকা' দেবেন মমতা? দেখুন!
যারা গত মাসে কোনও কারণে টাকা পাননি বা যাদের অ্যাকাউন্ট প্রসেসিং-এ ছিল, তারা অগাস্ট এবং সেপ্টেম্বর মাস মিলিয়ে একসঙ্গে ৬০০০ টাকাও পেতে পারেন। কিছু সূত্র মারফৎ এইরকম জানা গেছে। তবে এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি এখনও। উল্লেখ্য, যদি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার তথা DBT সিস্টেম সক্রিয় না থাকে, তাহলে সরকারি অনুদানের টাকা আসবে না। তাই পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT সক্রিয় আছে কি না, সেই বিষয়টি সবার প্রথমে নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে, অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদনপত্র, আধার কার্ড এবং ব্যাঙ্কের ডকুমেন্টে নামের বানান সহ অন্যান্য কোনও তথ্যের মধ্যে গড়মিল থাকলেও ৩,০০০ টাকা ক্রেডিট হবেনা। বিশেষ করে, আধার কার্ড সংক্রান্ত তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের মধ্যে যদি কোনওরকম অসঙ্গতি থাকে, তাহলে টাকা নাও জমা পড়তে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.