Annapurna Bhandar টাকা: অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদনপত্র, আধার কার্ড এবং ব্যাঙ্কের ডকুমেন্টে নামের বানান সহ অন্যান্য কোনও তথ্যের মধ্যে গড়মিল থাকলেও ৩,০০০ টাকা ক্রেডিট হবেনা। বিশেষ করে, আধার কার্ড সংক্রান্ত তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের মধ্যে যদি কোনওরকম অসঙ্গতি থাকে, তাহলে টাকা নাও জমা পড়তে পারে।

Annapurna Bhandar টাকা: অন্নপূর্ণা ভান্ডারের৩,০০০ টাকা নিয়ে দিকে দিকে বিস্তর অভিযোগ সামনে আসছে। এখনও যদি অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা অ্যাকাউন্টে না আসে, তাহলে কী করবেন? মহিলাদের স্বার্থে রাজ্য সরকারের এই জনমুখী প্রকল্পের আওতায় থাকা একাধিক সুবিধাভোগীর অ্যাকাউন্টে এখনও অগাস্ট মাসের কিস্তির টাকা এসে পৌঁছয়নি (Annapurna Bhandar টাকা)। যদিও সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ চলছে। ফলে, যাদের অ্যাকাউন্টে এখনও ৩,০০০ টাকা ক্রেডিট হয়নি, তারা দ্রুত বিচলিত হয়ে পড়বেন না। সবার প্রথমে আপনার আবেদনের স্ট্যাটাস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বিশদে যাচাই করে নেওয়া উচিত (Annapurna Bhandar Scheme)।

Annapurna Bhandar | আটক ব্যক্তিদের ছাড়াতে ঘিরে ফেলল গাড়ি!, অন্নপূর্ণা নিয়ে ক্ষোভের বিস্ফোরণ!

এখনও অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা অ্যাকাউন্টে আসেনি?

যদি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার তথা DBT সিস্টেম সক্রিয় না থাকে, তাহলে সরকারি অনুদানের টাকা আসবে না। তাই পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT সক্রিয় আছে কি না, সেই বিষয়টি সবার প্রথমে নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে, অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদনপত্র, আধার কার্ড এবং ব্যাঙ্কের ডকুমেন্টে নামের বানান সহ অন্যান্য কোনও তথ্যের মধ্যে গড়মিল থাকলেও ৩,০০০ টাকা ক্রেডিট হবেনা। বিশেষ করে, আধার কার্ড সংক্রান্ত তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের মধ্যে যদি কোনওরকম অসঙ্গতি থাকে, তাহলে টাকা নাও জমা পড়তে পারে।

তাহলে কী করবেন?

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যারা বঞ্চিত, তাদের 'টাকা' দেবেন মমতা? দেখুন!

পাশাপাশি পরিবারের কোনও সদস্য যদি সরকারি চাকরি করে থাকেন বা পেনশন পান কিংবা ইনকাম ট্যাক্স ফাইল করেন, সেক্ষেত্রেও সংশ্লিষ্ট আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন না। বস্তুত ভেরিফিকেশনের বিষয়টি সম্পন্ন হলে তবেই টাকা আসবে। এক্ষেত্রে অবশ্যই যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। তবে পোর্টালে স্ট্যাটাস চেক করতে গেলে মোবাইল নম্বর, আধার নম্বর অথবা Beneficiary ID-এর মতো প্রয়োজনীয় তথ্য সাবমিট করার পর, মোবাইলে একটি OTP আসবে। সেটি দিয়েই লগইন করতে হবে। স্ট্যাটাসে যদি ‘Approved’ বা ‘Payment Processing’ দেখায়, তাহলে বুঝতে হবে যে, আপনার আবেদনটি অনুমোদন করা হয়েছে এবং পেমেন্ট প্রসেসিং হচ্ছে। যদি 'Pending’ দেখায়, তাহলে বুঝতে হবে যে, ভেরিফিকেশনের কাজ চলছে।

কিন্তু যদি ‘Bank Account Invalid’ দেখায়, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে আধার সংক্রান্ত তথ্যের কোনও অসঙ্গতি থাকতে পারে। এইরকম পরিস্থিতিতে ব্যাঙ্কে যোগাযোগ করে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এবং DBT সংক্রান্ত তথ্য অবশ্যই যাচাই করে নিতে হবে। যদি স্ট্যাটাসে ‘Rejected’ দেখায়, তাহলে বুঝবেন আপনার আবেদনটি ভেরিফিকেশনের পর বাতিল করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।