Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা কবে থেকে দেবে, কারা পাবেন, কারা পাবেন না?

Published : May 08, 2026, 01:13 PM IST

বিজেপির ঘোষিত ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ (Annapurnar Bhandar)-এ ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতির কথাও গ্রামে গ্রামে আলোচনায় উঠে আসছে।

PREV
16

রাজ্যে বিজেপির সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়নি। ৯ মে তারিখে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। এই আবহে লক্ষীর ভাণ্ডারের টাকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। বিজেপির ঘোষিত ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ (Annapurnar Bhandar)-এ ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতির কথাও গ্রামে গ্রামে আলোচনায় উঠে আসছে।

26

বহু মহিলার কাছে লক্ষীর ভাণ্ডারের এই টাকা শুধুমাত্র সরকারি অনুদান নয়, সংসার চালানোর ভরসা। কেউ এই টাকা দিয়ে সন্তানের টিউশনের বেতন দেন, কেউ দুধ-ফল কেনেন, কেউ আবার চাল, ডাল বা ওষুধ কিনে মাস কাটান।

36

কিন্তু মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ব্যাঙ্কে গেলে উত্তর মিলছে, এখনও টাকা আসেনি। আর সেই উত্তর শুনেই হতাশ মুখে ব্যাঙ্ক থেকে বাড়ি ফিরছেন বহু নিম্নবিত্ত পরিবারের গৃহবধূরা।

46

জানা যাচ্ছে, যেহেতু বিজেপি সরকার ক্ষমতায় আসছে তাই তারা অন্নপূর্ণা ভাণ্ডার পুরোদমে চালু করে দেবে। মহিলারা পাবেন ৩ হাজার টাকা করে।

56

তবে যেহেতু এখনও সরকার গঠন হয়নি। তাই বিজেপি সরকার আসার পরে মে মাস থেকেই টাকা দেবে কি না তা জানা যায়নি। কারণ, সরকার গঠন হয়ে পুরোপুরি দায়িত্ব নিতে কিছুটা সময় লাগতে পারে।

66

সেই হিসেবে জুন মাসে মাস অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়ে যেতে পারে। তার আগে মে মাস থেকেই আবেদন করা শুরু হয়ে যেতে পারে। কবে-কোথায় আবেদন জমা নেওয়া হবে তা জানা যাবে সরকার গঠনের পরে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories