MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Train Fire Rules: ট্রেনে বিড়ি-সিগারেট ধরানোর আগে সাবধান! ৫০০০ টাকা জরিমানা দিতে হতে পারে

Train Fire Rules: ট্রেনে বিড়ি-সিগারেট ধরানোর আগে সাবধান! ৫০০০ টাকা জরিমানা দিতে হতে পারে

ট্রেনে যাতায়াত করেন? তাহলে এই খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেনে দাহ্য ও বিপজ্জনক সামগ্রী বহনের বিরুদ্ধে কড়া অবস্থান নিল পূর্ব রেল।

3 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 27 2026, 08:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : X

ট্রেনে যাতায়াত করেন? তাহলে এই খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেনে দাহ্য ও বিপজ্জনক সামগ্রী বহনের বিরুদ্ধে কড়া অবস্থান নিল পূর্ব রেল। পেট্রোল, কেরোসিন, গ্যাস সিলিন্ডার, বাজি কিংবা বিস্ফোরক সামগ্রী নিয়ে ট্রেনে উঠলে হতে পারে জেল ও জরিমানা। শুধু তাই নয়, ট্রেনের কামরায় ধূমপান করলেও গুনতে হতে পারে মোটা টাকা। পূর্ব রেলের তরফে যাত্রীদের স্পষ্টভাবে জানানো হয়েছে, ট্রেনের মধ্যে আগুন লাগার মতো দুর্ঘটনা প্রতিরোধ করতে প্রত্যেককে অগ্নি-সুরক্ষা বিধি মেনে চলতে হবে। লাগেজ বা পার্সেল গোছানোর সময়ও সতর্ক থাকতে হবে। কোনওভাবেই নিষিদ্ধ বা বিপজ্জনক সামগ্রী ট্রেনে বহন করা যাবে না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : pexels

রেলের সতর্কবার্তা অনুযায়ী, পেট্রোল, কেরোসিন, গ্যাস সিলিন্ডার, বিস্ফোরক, বাজি এবং অন্যান্য দাহ্য পদার্থ ট্রেনে বহন করা বিপজ্জনক। এই ধরনের সামগ্রী থেকে আগুন লাগলে মুহূর্তের মধ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। বিপন্ন হতে পারে শত শত যাত্রীর জীবন। ক্ষতিগ্রস্ত হতে পারে রেলের সম্পত্তিও।

36
Image Credit : pexels

শুধু দাহ্য পদার্থ বহন নয়, ট্রেনের কামরার মধ্যে ধূমপান নিয়েও কঠোর সতর্কতা জারি করেছে পূর্ব রেল। রেলওয়ে আইন, ১৯৮৯-এর ১৬৭ নম্বর ধারায় ট্রেনে ধূমপান সংক্রান্ত বিধিনিষেধ রয়েছে। অন্য কোনও যাত্রী আপত্তি জানালে কামরার মধ্যে ধূমপান করা যাবে না। রেল প্রশাসন নির্দিষ্ট ট্রেন বা তার কোনও অংশে ধূমপান নিষিদ্ধও করতে পারে।

46
Image Credit : Pexels

রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জন বিশ্বাস (বিধান সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী ধূমপানের ক্ষেত্রে জরিমানার পরিমাণ বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। জরিমানা অনাদায়ে এবং উপযুক্ত আদালতে মামলা দায়ের হলে প্রযোজ্য বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী দোষী সাব্যস্ত ব্যক্তির ৫,০০০.০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি COTPA, ২০০৩-এর অধীনেও নিষিদ্ধ জনসমক্ষে ধূমপানের জন্য ২০০ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

56
Image Credit : pexels

বিপজ্জনক সামগ্রী বহন এবং ট্রেনে ধূমপানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে পূর্ব রেল। রেলের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ১৬৪ নম্বর ধারায় ১০৫টি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১০৬ জনকে। জরিমানা বাবদ আদায় হয়েছে ৯৫,২৫০ টাকা। অন্যদিকে, ১৬৭ নম্বর ধারায় ৫৪৭টি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৫৪৭ জন। জরিমানা বাবদ আদায় হয়েছে ৬০,৫০০ টাকা। চলতি অর্থবর্ষের ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্তও অভিযান অব্যাহত রয়েছে। এই সময়ের মধ্যে ১৬৪ নম্বর ধারায় ৫০টি মামলা দায়ের হয়েছে এবং ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৫০,৬৮০ টাকা। ৬৭ নম্বর ধারায় এই সাত মাসে ৪৫১টি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৪৫২ জন। জরিমানা বাবদ আদায় হয়েছে ৭ লক্ষ ৪৬ হাজার টাকা।

66
Image Credit : pexels

ট্রেনে কোনও সন্দেহজনক লাগেজ, দাহ্য পদার্থ কিংবা ধূমপানের ঘটনা নজরে এলে অবিলম্বে রেলকর্মী অথবা আরপিএফ কর্মীদের জানাতে বলা হয়েছে। নিজের লাগেজ ও পার্সেল সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি অন্য যাত্রীদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডের নেতৃত্বে যাত্রী সুরক্ষা জোরদার করতে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে। তাঁর বক্তব্য, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং মানুষের জীবন রক্ষায় রেল কর্তৃপক্ষের পাশাপাশি যাত্রীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর
কলকাতার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Delimitation Bill: আজই সংসদের পোর্টালে ডিলিমিটিশন বিল? হিসেব কষছে সরকার পক্ষ
Recommended image2
8th Pay Commission: ২০২৭ সালেই কার্যকর অষ্টম বেতন কমিশন? কেন্দ্রের ঘাড়ে ৩ লক্ষ কোটি টাকার বোঝা!
Recommended image3
India-EU Trade Pact: ডিসেম্বরে প্রধানমন্ত্রী মোদীর ব্রাসেলস সফরেই ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি স্বাক্ষর?
Recommended image4
Supreme Court: উচ্চ বিচারবিভাগে নিয়োগে বৈষম্যের অভিযোগ, রাষ্ট্রপতিকে চিঠি প্রাক্তন প্রধান বিচারপতি গাভাইয়ের
Recommended image5
Paternity Leave: বাবা হলেই ১৫ দিনের ছুটি! সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা, পুরো বেতনও পাবেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved