কলকাতায় অমিত শাহ, আজ বিকেলেই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নামে চূড়ান্ত সিলমহর পড়তে পারে

Published : May 08, 2026, 01:11 PM IST

Amit Shah:দুই দিনের সফরে কলকাতায় এসে পড়েছেন অমিত শাহ। শনিবার বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তিনি কলকাতা ছাড়বেন। কিন্তু এখনও বিজেপি মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। বিজেপি সূত্রের খবর, আজ বিকেলের মধ্যেই চূড়ান্ত হতে পারে মন্ত্রীদের নাম। 

PREV
110
কলকাতায় অমিত শাহ

দুই দিনের সফরে কলকাতায় এসে পড়েছেন অমিত শাহ। শনিবার বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তিনি কলকাতা ছাড়বেন। কিন্তু এখনও বিজেপি মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। বিজেপি সূত্রের খবর, আজ বিকেলের মধ্যেই চূড়ান্ত হতে পারে মন্ত্রীদের নাম। তবে এই দুই দিন ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহের।

210
অমিত শাহকে স্বাগত বিজেপি নেতাদের

আজ বেলা ১১টা নাগাদ অমিত শাহ কলকাতা বিমান বন্দরে নামেন। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সব রাজ্য বিজেপির নেতৃত্বরা।

310
অমিত শাহের কর্মসূচি

দমদম বিমান বন্দর থেকেই অমিত শাহ সোজা চলে যান দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানে পুজো দিয়ে তিনি যাবেন নিউটাউনের হোটেলে। সেখানেই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। দুপুরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থী বা রাজ্যের হবু বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। সেখানেই চূড়ান্ত হতে মুখ্যমন্ত্রীর নাম।

410
বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচন

বিজেপি সূত্রের খবর অমিত শাহের উপস্থিতিতেই রাজ্য বিজেপি নেতা আর বিজেপির জয়ী প্রার্থীরা পরিষদীয় দলনেতা নির্বাচন করবেন। তারপরই প্রকাশ করা হবে কে হচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রী।

510
রাজ্যের পর্যবেক্ষক

এবার থেকে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষককের দায়িত্বে রয়েছেন অমিত শাহ ও ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। এদিন বিজেপির জয়ী প্রার্থীদের বৈঠকে তিনিও উপস্থিত থাকবেন। বিজেপির রীতি অনুযায়ী দলনেতা বাছাই করার সময় কেন্দ্রীয় পর্যবেক্ষক পাঠান হয় রাজ্যে। সেটাই বিজেপির নীতি।

610
বিধানসভায় বিজেপির ভূমিকা

এবার বিধানসভায় বিজেপির ভূমিকা বদলাচ্ছে। এতোদিন বিরোধী দলের ভূমিকায় ছিল বিজেপি। এবার শাসকের আসনে। পরিষদীয় দলনেতাই হবে বিধানসভায় বিজেপির প্রধান বা মুখ্যমন্ত্রী।

710
কে হচ্ছেন মুখ্য়মন্ত্রী?

বাংলায় কে হবেন বিজেপির প্রথম মুখ্যন্ত্রী? ৪ মে ফল প্রকাশের পর থেকে এই বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও বিজেপি বা আরএসএস-এর পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

810
এগিয়ে শুভেন্দু অধিকারী

বিজেপির অন্দরে জল্পনা, মুখ্যমন্ত্রীর দৌড়ে এবার সবথেকে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা। মমতাকে হারানোর রেকর্ডও তাঁর দখলে।

910
জল্পনায় আরও নাম

মুখ্যনন্ত্রী নিয়ে জল্পনায় আরও কয়েকটি নাম ঘুরছে। সেখানে রয়েছে শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের মত বিজেপি নেতারাও। তবে চূড়ান্ত নাম ঘোষণা করবেন অমিত শাহ।

1010
বিকেলেই চূড়ান্ত হবে নাম!

বিজেপি সূত্রের খবর, আজ বিকেলেই চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রীর নাম। নর্ব নির্বাচিত বিজেপি প্রার্থীদের সঙ্গে অমিত শাহের বৈঠকের পরই নাম চূড়ান্ত হবে।

Read more Photos on
click me!

Recommended Stories