Annapurna Day: সেপ্টেম্বরে ঢুকবে দ্বিগুণ টাকা? ‘অন্নপূর্ণা দিবস’-এ মহিলাদের বিশেষ কিস্তি দেওয়ার ঘোষণা শুভেন্দুর

Published : Sep 09, 2026, 08:02 AM IST

বিজেপি সরকার অন্নপূর্ণা যোজনার ভাতা বাড়িয়ে ৩০০০ টাকা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর এই প্রকল্পের বিশেষ কিস্তি দেওয়া হবে। জেনে নিন সেপ্টেমবরে ঢুকবে কত টাকা? জেনে নিন

PREV
15

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের মহিলা থেকে বৃদ্ধ সকলের জন্য একাধিক ভাতা ঘোষণা করেছে সরকার। বর্তমানে রাজ্যে চালু আছে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা যোজনা, কন্যারত্ন থেকে শুরু করে যুবশক্তির মতো একাধিক ভাতা। তেমনই কিছু ভাতার টাকা দ্বিগুণ করা হয়েছে।

25

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সব চাইতে বেশি চর্চা শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। জুন থেকে মিলবে এই ভাতা। আগেও রাজ্যে মহিলাদের জন্য চালু ছিল ভাতা। সেসময় মিলত দেড় হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার। বর্তমানে পাওয়া যাচ্ছে ৩ হাজার টাকা করে।

35

এবার অন্নপূর্ণা যোজনা চতুর্থ কিস্তি দেওয়ার আগে বিশেষ ঘোষণা করল বিজেপি সরকার। ‘অন্নপূর্ণা দিবস’-এ রাজ্যের মহিলাদের বিশেষ কিস্তি দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

45

তিনি জানান, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস পালন করা হবে। কলকাতা পুরসভার আওতাধীন অন্নপূর্ণা যোজনার প্রায় ১০ হাজার উপভোক্তা এই অনুষ্ঠানে যোগ দেবেন। আর এই দিনই দেওয়া হবে বিশেষ কিস্তার টাকা।

55

এদিকে অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বর মাসের ৩ হাজার টাকার কিস্তি নিয়ে রাজ্যজুড়ে উপভোক্তাদের মধ্যে এখন তুমুল চর্চা। চলতি মাসে প্রকল্পের আওতায় থাকা প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা উপভোক্তার ব্যাঙ্ক অঅযাকাউন্টে যাবে টাকা। জানা যাচ্ছে, ১৭ সেপ্টেম্বরই যোগ্য মহিলারা পাবেন সেপ্টেম্বর মাসের কিস্তি। এবার কেবল যোগ্য মহিলারা পাবেন টাকা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories