Annapurna: অন্নপূর্ণা প্রকল্পে ৩০০০ টাকা! বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এলে কতদিনে মিলবে এই টাকা?

Published : Apr 13, 2026, 04:49 PM IST

Annapurna Scheme: বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এলেই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য রয়েছে বিরাট সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডারে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও দ্বিগুণ অর্থ। কতদিনের মধ্যে এই টাকা মিলবে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
অন্নপূর্ণা প্রকল্প নিয়ে বড় আপডেট

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির ১৫টি প্রতিশ্রুতি দিয়েছে। তার মধ্যে রয়েছে-জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  গত ১৫ বছরে তৃণমূল সরকারের দুর্নীতি এবং আইনশৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ 'শ্বেতপত্র' প্রকাশ করা হবে। একই সঙ্গে বাংলায় বিজেপি শিবির সরকার প্রতিষ্ঠা করতে পারলে লক্ষ্মীর ভাণ্ডারের আদলে দেওয়া হবে অন্নপূর্ণা প্রকল্পে টাকা। যা মহিলাদের স্বনির্ভর করে তুলবে আরও দ্বিগুণ ভাবে। 

25
কী এই অন্নপূর্ণা প্রকল্প?

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কোনও চালু প্রকল্প নয়। বরং এটি পশ্চিমবঙ্গের বিজেপি (BJP) দলের একটি নির্বাচনী প্রতিশ্রুতি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি নেতারা এই প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন। বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে বাংলার মহিলাদের এই প্রকল্পের মাধ্যমে আর্থিক স্বনির্ভর করে তোলা হবে। 

35
বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এলে কী কী বদল হবে?

 BJP সরকার বাংলায় গঠিত হলে এই সরকার অনুপ্রবেশ ইস্যুতে জিরো টলারেন্স নীতিতে এগাবে।, সরকারি কর্মীদের ৪৫দিনের মধ্যে ডিএ দেওয়ার ব্যবস্থা করবে। কেন্দ্রীয় প্রকল্প রাজনৈতিক কারণ লাগু করেনি এখানে শুধু রাজনৈতিক ক্ষমতার জন্য লাগু করতে দেয় নি। মহিলাদের স্বার্থের জন্য আলাদা নজর দেবে। গরুপ্রাচার রুখতে পদক্ষেপ। দূর্নীতির জন্য সুপ্রিম কোর্টের নজরদারিতে কমিশন তৈরি হবে। কৃষকদের সহায়ক মূল্যের জন্য যোজনা তৈরি করা হবে। চাল,আলু আর আমের জন্য। পুরোনো চা-বাগানের পুনরুজ্জীবন করা হবে।

45
টাকা পাওয়ার সময়সীমা

যেহেতু এটি একটি প্রতিশ্রুতি তাই এই প্রকল্পের টাকা এখনই পাওয়ার কোনো সুযোগ নেই। যদি ভবিষ্যতে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে এবং এই প্রকল্পটি সরকারিভাবে চালু করে, তবেই এর সুবিধা পাওয়া যাবে। প্রকল্পের ঘোষণা:- বিজেপি নেতারা জানিয়েছেন যে, তাঁরা ক্ষমতায় এলে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবেন (যা তৃণমূল সরকারের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের পাল্টা হিসেবে দেখা হচ্ছে)।

55
অ্যাকাউন্টে সরাসরি মিলবে টাকা

বর্তমানে পশ্চিমবঙ্গে 'লক্ষীর ভাণ্ডার' প্রকল্পটি চালু রয়েছে, যেখানে সাধারণ মহিলারা ১৫০০ টাকা এবং SC/ST-র মহিলারা ১,৭০০ টাকা করে প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। তবে বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি মিলবে ৩০০০ টাকা করে। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories