Summer Vacation: এপ্রিলে টানা বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল, কবে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি?

Published : Apr 13, 2026, 03:59 PM IST

পশ্চিমবঙ্গে এপ্রিল মাসে আম্বেদকর জয়ন্তী ও পয়লা বৈশাখ উপলক্ষে একাধিক দিন স্কুল ছুটি থাকছে। তীব্র গরম ও আসন্ন নির্বাচনের কারণে এ বছর গরমের ছুটি এগিয়ে আসার জল্পনা শুরু হয়েছে, যদিও এই বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

PREV
18

ক্রমে বাড়ছে গরমের দাবদাহ। বেড়ে চলেছে পারদ। এই সময় রোজ স্কুলে যেতে এক প্রকার হাঁপিয়ে উঠছে পড়ুয়ারা। প্রতি বছর পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রায় কয়েক সপ্তাহ বন্ধ রাখা হয়ে থাকে স্কুল।

28

গরমের কারণে অনেক সময়ই এগিয়ে আনা হয় গরমের ছুটি। শেষ কয়েক বছর ধরে এমনই হচ্ছে পশ্চিমবঙ্গে। অনেকের আন্দাজ এবারও হবে না তার অন্যথা।

38

২০২৬-২৭ শিক্ষাবর্ষ শুরু হয়েছে। ইতিমধ্যে সামনে এসেছে ২০২৬ সালের ছুটির তালিকা। আর সেই তালিকা বলছে এই এপ্রিলে মিলবে একাধিক ছুটি। বিশেষ করে চলতি সপ্তাহেই একাধিক দিন বন্ধ থাকবে রাজ্যের সকল সরকারি ও বেসরকারি স্কুলগুলো।

48

এপ্রিল জুড়ে রয়েছে একাধিক বিশেষ দিন। যে কারণে এপ্রিলের শুরু থেকেই রাজ্যের সকল স্কুল, কলেজ বন্ধ ছিল একাধিক দিন। এবার চলতি সপ্তাহেও বন্ধ থাকতে চলছে রাজ্যের সকল সরকারি ও বেসরকারি স্কুলগুলো ও কলেজগুলো। তাই সবার আগে জেলে নিন কবে কবে রয়েছে ছুটি।

58

ছুটির তালিকা বলছে ১৪ এপ্রিল হল আম্বেদকর জয়ন্তী। এই দিন দেশব্যাপী সকল সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে ছুটি। ছুটি সকল শিক্ষা প্রতিষ্ঠানে। তেমনই ১৫ এপ্রিল হল পয়লা বৈশাখ এবং বিষুর উৎসব। যে কারণে অনেক রাজ্যে স্কুল ছুটি থাকবে। পশ্চিমবাংলায় এই দিন পালিত হয় বাংলা নববর্ষ। যে কারণে অনেক স্কুলেই আছে ছুটি।

68

তেমনই ১৫ এপ্রিল বোহাগ বিহু বা হিমাচল দিবস। সে কারণে সেই রাজ্যের প্রায় সব স্কুলে আছে ছুটি। ১৭ এপ্রিল হল চন্দ্রশেখর জয়ন্তী। এই দিনই রয়েছে আঞ্চলিক ছুটি।

78

এদিকে আবার বাংলায় এবার নির্বাচন। পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। সেকারণে অনেকেই অনুমান করছেন ভোট এবং গরম উভয় কারণে এবছর পশ্চিম বাংলার স্কুলগুলো থাকবে ছুটি।

88

অনেকেই অনুমান করছেন, এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হবে গরমের ছুটি। কারণ ২৯ এপ্রিল হল রাজ্যে নির্বাচন আর ৪ মে ফল ঘোষণা। সে কারণে অধিকাংশই আশায় আছেন হয়তো এপ্রিলের শেষ সোমবার থেকে শুরু হবে গরমের ছুটি। কিন্তু এখনও পর্যন্ত কোনও ঘোষণা হয়নি গরমের ছুটি নিয়ে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories