Annapurna Yojana: বিজেপি সরকারের ৬ ভুলেই কি অন্নপূর্ণার ৩০০০ টাকা থেকে বঞ্চিত? রাজ্যজুড়ে বিক্ষোভ

Published : Aug 22, 2026, 09:17 AM IST

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন বহু মহিলা। সরকারি প্রকল্প নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভ! কেন বাদ পড়ছেন যোগ্যরা, কোথায় রাজ্যের বিজেপি সরকারের ভুল? দেখুন ছবিতে।

PREV
18
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে বিক্ষোভ

শুক্রবার উত্তর থেকে দক্ষিণ বঙ্গ—জেলাশাসকের দফতর, বিডিও অফিস থেকে মন্ত্রীর বাড়ির সামনে পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে বিক্ষোভে নামেন মহিলারা। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। কিন্তু একই সঙ্গে অনেকগুলি প্রশ্ন তুলে দিয়েছে। পাশাপাশি কাঠগড়ায় বিক্ষোভকারীরা কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি সরকারকে।

28
আর্থিক বোঝা

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের শেষ মাসিক সাহায্য হিসেবে ১৫০০ ও পিছিয়ে পড়া মহিলাদের ১৮০০ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে টাকার অঙ্ক অনেকটাই বেশি। বিজেপির ভোট প্রতিশ্রুতি অনুযায়ী ৩০০০ টাকা। যা লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় অনেকটাই বেশি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী, ইতিমধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন, যার জন্য রাজ্যের খরচ প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা—লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় দেড় হাজার কোটি টাকা বেশি।

38
বিজেপির সংগঠন

লক্ষ্মীর ভাণ্ডার চালুর সময় তৃণমূলের সংগঠন রীতিমত শক্তিশালী ছিল। কারণ তৃণমূল ক্ষমতায় থাকার প্রায় ১০ বছর পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে ছিল। পাড়ায় পাড়ায় সক্রিয় সংগঠন মানুষকে ফর্ম পূরণে সাহায্য করেছিল। বিজেপির সেই স্তরের সাংগঠনিক পরিকাঠামো এখনও গড়ে ওঠেনি। অন্নপূর্ণা ভাণ্ডারের বাস্তবায়নে বড় দুর্বলতা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ বিজেপিকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পুরণ থেকে টাকা বিলি সবেতেই সরকারি কর্মীদের ওপর পুরোপুরি নির্ভর করতে হচ্ছে।

48
সরকারি ফর্ম পুরণে সমস্যা

অনলাইন ফর্ম, নথিপত্র যাচাই বা আয়ের শর্ত সংক্রান্ত জটিলতা বহু আর্থিক ভাবে পিছিয়ে থাকা মহিলার কাছে জটিল হয়ে দাঁড়িয়েছে,বিজেপির সংগঠন শক্তিশালী না হওয়ায় স্থানীয় স্তরে সহায়তার অভাবে আরও জটিলতা তৈরি হয়েছে। যা ক্ষোভে পরিণত হচ্ছে বলে মত বিশ্লেষকদের।

58
তাড়াহুড়ো করে প্রকল্প চালু

ক্ষমতায় আসার পরপরই প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদে প্রকল্প দ্রুত চালু করা হয়েছে বলে মত উঠে আসছে। বিশ্লেষকদের একাংশের মতে, অন্তত ৬ মাস সময় নিয়ে যাচাই-বাছাই সম্পন্ন করে তালিকা তৈরি করলে বর্তমান পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। কিন্তু বিজেরি সরকার তা করেনি। মে মাসে ক্ষমতায় আসার পরই জুন মাস থেকে টাকা বিলির কাজ শুরু করে দিয়েছিল। তারপর থেকেই কেউ টাকা পেয়েছেন, তো কেউ টাকা পাননি।

68
তালিকা তৈরিতেও অভিযোগ

সূত্রের দাবি, যাচাই-বাছাইয়ের পরও এমন অনেকে সুবিধা পাচ্ছেন যাঁরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায় 'যোগ্য মহিলা'নন। অনেক ক্ষেতেই যোগ্য মহিলারা বাদ পড়ে গিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তাতেই বাড়ছে ক্ষোভের আগুন। ফলে প্রশাসনিক স্তরে যাচাই প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠছে।

78
নীতিগত প্রশ্ন: শুধু নগদ সাহায্যই কি সমাধান?

দীর্ঘমেয়াদে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য শুধু ভাতা নয়, স্বনির্ভর গোষ্ঠীর জন্য সহজ ঋণ, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও ক্ষুদ্র ব্যবসার সুযোগ তৈরির প্রয়োজনীয়তার কথাও উঠে আসছে আলোচনায়। যদিও এগুলিতে এখনও পর্যন্ত ফোকাস করেনি বিজেপি সরকার। কেন্দ্রের এজাতীয় একাধিক প্রকল্প রয়েছে। যারমধ্যে উল্লেখযোগ্য হল লাখপতি দিদি। কেন্দ্রের প্রকল্পগুলি এই রাজ্যে শুরু করা জরুরি বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

88
সরকারের সামনে বড় পরীক্ষা

বিশেষজ্ঞদের মতে, তালিকা সংশোধন জরুরি হলেও চাপের মুখে ঢালাও সুবিধা দেওয়া ঠিক হবে না। অন্নপূর্ণা ভাণ্ডার এখন শুধু একটি প্রকল্প নয়, বরং সরকারের প্রশাসনিক দক্ষতা ও বিজেপির সাংগঠনিক ক্ষমতার আসল পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories