MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
WB Education News
Annapurna Yojana
8th Pay Commission
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Bhandar Scheme
Assam Govt Employees Salary Cut
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
Gold Price in Kolkata
  • Home
  • India News
  • CAA : CAA নিয়ে কেন্দ্রের নতুন নির্দেশ! পশ্চিমবঙ্গ-সহ ৮ রাজ্যে নাগরিকত্ব প্রদানের দায়িত্বে জেলা শাসক

CAA : CAA নিয়ে কেন্দ্রের নতুন নির্দেশ! পশ্চিমবঙ্গ-সহ ৮ রাজ্যে নাগরিকত্ব প্রদানের দায়িত্বে জেলা শাসক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক CAA নিয়ে একটি নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা-সহ মোট আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে আগের একটি নির্দেশিকার আওতার বাইরে রাখা হয়েছে।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 21 2026, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
CAA নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা
Image Credit : website

CAA নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) একটি নতুন নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, নাগরিকত্ব আইন, ১৯৫৫-এর অধীনে এই বছরের একটি সরকারি নির্দেশিকা কয়েকটি নির্দিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য লাগু হবে না। এই তালিকায় রয়েছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশ ১৯শে আগস্ট জারি করা হয়েছে। এটি নাগরিকত্ব আইন, ১৯৫৫-এর ৬বি ধারা এবং নাগরিকত্ব নিয়মাবলী, ২০০৯-এর ১১এ রুল অনুযায়ী জারি করা হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
নতুন নির্দেশিকায় ছাড় পশ্চিমবঙ্গকে
Image Credit : social media

নতুন নির্দেশিকায় ছাড় পশ্চিমবঙ্গকে

নতুন এই নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের আগের একটি নির্দেশ, যা ১১ই মার্চ, ২০২৪-এ স্বরাষ্ট্র মন্ত্রক গেজেটে প্রকাশ করেছিল, তা গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, আসাম (উপজাতি এলাকা ছাড়া), ত্রিপুরা (উপজাতি এলাকা ছাড়া) এবং জম্মু ও কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে প্রযোজ্য হবে না।

Related Articles

Related image1
Ayushman Bharat: কার্ড থাকা সত্ত্বেও আয়ুষ্মান ভারতের সুবিধে হাসপাতালে পাচ্ছেন না? অভিযোগ জানান এভাবে
Related image2
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ টাকা নিয়ে শাশুড়ি-বৌমার অশান্তি! বাংলায় 'গৃহযুদ্ধ'র পরিস্থিতি
35
কী রয়েছে নতুন নির্দেশিকায়?
Image Credit : Asianet News

কী রয়েছে নতুন নির্দেশিকায়?

নির্দেশিকায় বলা হয়েছে, "নাগরিকত্ব আইন, ১৯৫৫-এর ৬বি ধারার (১) উপ-ধারা এবং নাগরিকত্ব নিয়মাবলী, ২০০৯-এর ১১এ রুলের (১) ও (৩) উপ-রুল দ্বারা প্রদত্ত ক্ষমতা বলে কেন্দ্রীয় সরকার জানাচ্ছে যে, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ১১ই মার্চ প্রকাশিত নির্দেশিকা (নম্বর S.O. 1231 (E)) গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, আসাম (উপজাতি এলাকা ছাড়া), ত্রিপুরা (উপজাতি এলাকা ছাড়া), এবং জম্মু ও কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে প্রযোজ্য হবে না।" এই নতুন নির্দেশের ফলে এই বছরেরই ২০ ফেব্রুয়ারি আর ২রা মার্চের দুটো নির্দেশিকা বাতিল হয়ে গেল। তবে, ওই নির্দেশিকাগুলো বাতিল হওয়ার আগে তার অধীনে নেওয়া কোনও পদক্ষেপের ওপর এর কোনও প্রভাব পড়বে না।

45
জেলা শাসককে দায়িত্ব?
Image Credit : our own

জেলা শাসককে দায়িত্ব?

আরেকটা বড় সিদ্ধান্ত হল, এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নাগরিকত্ব আইনের ৬বি ধারার অধীনে এমপাওয়ার্ড কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কাছে যত আবেদন জমা পড়েছিল, সেগুলোকে এবার সংশ্লিষ্ট জেলাশাসকের (Collector) কাছে পাঠিয়ে দেওয়া হবে। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে জমে থাকা আবেদনগুলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। এই নির্দেশিকা ১৯শে আগস্ট সরকারি গেজেটে প্রকাশের দিন থেকেই কার্যকর হয়েছে।

55
নাগরিকত্ব সংশোধনী আইন
Image Credit : X

নাগরিকত্ব সংশোধনী আইন

প্রসঙ্গত, নাগরিকত্ব আইনের ৬বি ধারায় আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের, যাঁরা আইনের শর্ত পূরণ করেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা আছে। নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-এর মাধ্যমে এই ৬বি ধারাটি যুক্ত করা হয়েছিল। পরে এই সংশোধিত আইন কার্যকর করার জন্য নাগরিকত্ব (সংশোধনী) নিয়মাবলী, ২০২৪ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
অমিত শাহ
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sugar Import: চিনির দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ কেন্দ্রের, শুল্ক ছাড়াই আমদানি ১০ লক্ষ মেট্রিক টন
Recommended image2
Delhi Master Plan: বদলে যাবে দিল্লি! নতুন মাস্টার প্ল্যানে ৩০-৪০ লক্ষ নতুন বাড়ি, আরও যা যা থাকছে
Recommended image3
Sim Cards Limit: ভারতে একজন ব্যক্তি কটা সিম কার্ড রাখতে পারবেন? ২৪ আগস্ট থেকে কড়া হচ্ছে নিয়ম
Recommended image4
Pakistani Gangster: 'ভারতে আমার ৩০০০ লোক ঘুরছে', মোদী সরকারকে চ্যালেঞ্জ পাক গ্যাংস্টারের!
Recommended image5
বাবা-মা কি সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন? বড় রায় সুপ্রিম কোর্টের
Related Stories
Recommended image1
Ayushman Bharat: কার্ড থাকা সত্ত্বেও আয়ুষ্মান ভারতের সুবিধে হাসপাতালে পাচ্ছেন না? অভিযোগ জানান এভাবে
Recommended image2
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ টাকা নিয়ে শাশুড়ি-বৌমার অশান্তি! বাংলায় 'গৃহযুদ্ধ'র পরিস্থিতি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved