Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাননি? এই ৮ কারণে অ্যাকাউন্টে ঢুকছে না টাকা

Published : Jul 02, 2026, 03:59 PM IST

 জুলাই মাসের প্রথম দিন থেকেই অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হয়েছে বলে দাবি করেছে রাজ্য সরকার। তবে এখনও বহু মহিলা এই টাকা পাননি। দেখুন কারণগুলি। 

PREV
110
অন্নপূর্ণা যোজনার টাকা বিলি

শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা বিলি করতে শুরু করেছে। জুলাই মাসের প্রথম দিনে প্রায় ১ কোটি মহিলার ব্যাঙ্ক অ্য়াকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠিয়েছে সরকার। তেমনই দাবি করছে সরকার। কিন্তু এখনও পর্যন্ত বহু মহিলাই অন্নপূর্ণা যোজনার মাসিক ৩০০০ টাকা পাননি।

210
রাজ্যের মন্ত্রীর দাবি

নারী , শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা জানিয়েছেন, কোন কোনও কারণগুলির জন্য মহিলারা এই অন্নপূর্ণা যোজনার মাসিক ৩০০০ টাকা পাচ্ছেন না। তিনি মূলত ৫টি কারণের কথা বলেছেন। সেগুলি দেখুনঃ

310
স্থায়ী সরকারি চাকরি

কোনও মহিলা যদি নিয়মিত বা স্থায়ী সরকারি চাকরিতে কর্মরত থাকেন তাহলে তিনি এই সুবিধে পাবেন না। কখনই সংশ্লিষ্ট মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে না।

410
করদাতা

কোনও মহিলা যদি নিয়মিত আয়কর দিয়ে থাকেন তাহলে তিনিও এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধে থেকে বঞ্চিত হবেন।

510
অবৈধ অভিবাসী

যাঁরা অবৈধ অভিবাসী , তাঁরাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যাঁরা সত্যি এই প্রকল্পের অর্থ পাওয়ার অধিকারী, তারাই যেন এই সুবিধা পায়

610
একিধিক বিবাহের রেকর্ড

একটি পরিবারে স্বামী বা স্ত্রীর যদি একাধিক বিবাহের রেকর্ড থাকে তাহলে সংশ্লিষ্ট মহিলা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের বাইরে থাকবেন। অর্থাৎ সেই মহিলাকে মাসিক ৩০০০ টাকা করে দেবে না সরকার।

710
সন্তান

যেসব পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয়, এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন, সরকারি প্রতিষ্ঠান থেকে টিকা করণের রেকর্ড নেই সেই পরিবারের মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে না বলেও জানিয়ে সরকার।

810
ভোটার তালিকা

রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, সেই মহিলার নাম অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা থেকে বাদ দেওয়া হবে। মহিলার নাম যদি ট্রাইব্যুনালে মামলাও থাকে তাহলেও সংশ্লিষ্ট মহিলাকে বাদ দেবে বলেও সরকার আগেই জানিয়েছিল।

910
ব্যাঙ্ক

মহিলার নামের আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্য়াকাউন্ট সঠিকভাবে সংযুক্ত থাকবে তবেই ডিরেক্ট টাকা ট্রান্সফার হবে।

1010
অসম্পূর্ণ তথ্য়

আবেদনপত্রে ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে, নথি বা তথ্যের অমিল থাকলে তবেই আবেদন বাতিল হতে পারে। রাজ্যের বিজেপি সরকারের একটাই কথা, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই যারা যোগ্য শুধুমাত্র তাদেরই এই প্রকল্পের ৩০০০ টাকা দেওয়া হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories