Ayushman Bharat Update: সরকারি স্বাস্থ্য পরিষেবা নিতে এখনও পর্যন্ত হাতে পাননি আয়ুস্মান ভারতের ফর্ম? কোথায় গেলে মিলবে এই ফর্ম? কীভাবে আবেদন জানাবেন? বিস্তারিত তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
জুলাই মাসের শুরুতেও এখনও হাতে পাননি আয়ুস্মান ভারতের কার্ড? কী করবেন বুঝতে পারছেন না? খুব সহজেই আয়ুস্মান ভারতের ফর্ম ফিলাপ করে জমা দিলেই মিলবে সরকারি তরফে অসুস্থ অবস্থায় এককালীন আর্থিক সহায়তা। এরজন্য প্রথমেই আপনাকে বেশকিছু নিয়ম অনুসরণ করতে হবে। সেগুলি ধাপে-ধাপে করলেই হাতে চলে আসবে আয়ুস্মান ভারতের কার্ড।
26
কী করবেন ?
আপনি বা আপনার চেনা পরিচিত লোকজন কেউ যদি এখনও আয়ুস্মান ভারতের ফর্ম পূরণ করে উঠতে না পারে তাহলে প্রথমেই আপনাকে যা করতে হবে তা হলো- আপনার এলাকার আশাকর্মীর সঙ্গে যোগাযোগ করুন। তারাই আপনাকে ফর্ম দিয়ে দেবে এবং ফর্ম ফিলাপের ব্যাপারে সম্পূর্ণ গাইড করে দেবেন।
36
আয়ুস্মান ভারতের ফর্ম পূরণ করতে কী কী নথি দরকার ?
এই ফর্ম পূরণের জন্য আবশ্যক প্রামাণ্য নথি হিসেবে লাগবে-
আপনার যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায় তাহলে কী পাবেন এই সুবিধা?
এই বিষয়ে সরকারি সূত্রে খবর, কোনও আবেদনকারীর যদি নাম এসআইআর-এ বাদ চলে যায় তাহলে সেক্ষেত্রে তাঁকে ট্রাইব্যুনালে জমা দেওয়া কাগজের প্রতিলিপি বা জেরক্স আয়ুস্মান ভারতের ফর্মের সঙ্গে জমা দিতে হবে। এছাড়াও বাড়ির প্রত্যেক সদস্যের সমস্ত নথি ও সই সহ এই ফর্ম আশাকর্মীর কাছে জমা দিলেই আপনার কাজ ভেরিফিকেশনের মাধ্যমে সম্পন্ন হয়ে যাবে।
56
কারা পাবেন এই কার্ডের সুবিধা?
পশ্চিমবঙ্গের সকল যোগ্য আবেদনকারীরা এই কার্ডের সুবিধা নিতে পারবেন। এবং পরিবারের প্রধান সদস্য বা সদস্যার নামে সরকার থেকে এই কার্ড রিলিজ হবে। পরে তা ধাপে ধাপে সকলকে প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
66
কত টাকার আর্থিক সহায়তা পাবেন এই কার্ডে?
বঙ্গে শাসক শিবিরের ক্ষমতার পালাবদল হতেই বর্তমান বিজেপি সরকারের আমলে শুরু হয়েছে বাংলার সাধারণ মানুষকে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা করে দেওয়া। সেইমতো অন্নপূর্ণার পাশাপাশি চালু হয়েছে আয়ুস্মান ভারতের কাজও। এই ফর্ম ফিলাপ করলেই মিলবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একাকালীন আর্থিক সুবিধা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.