বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনার অধীনে মহিলারা মাসে ৩ হাজার টাকা পান। তবে, বহু অযোগ্য সুবিধাভোগীর নাম তালিকায় থাকায় মুখ্যমন্ত্রী নতুন করে সমীক্ষার নির্দেশ দিয়েছেন। এই পরিস্থিতিতে অগাস্ট মাসের তৃতীয় কিস্তির টাকা কারা পাবেন, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
মমতা সরকারের আমলে বাংলায় চালু ছিল একাধিক ভাতা ও প্রকল্প। তালিকায় ছিল লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যুবশ্রী, কন্যাশ্রী, ভাতাশ্রী থেকে শুরু করে যুবসাথী। বিজেপি সরকার ক্ষমতায় এসে এই সকল ভাতার বদলে চালু করেছে অন্যান্য ভাতা।
26
বর্তমানে বিজেপি সরকারের চালু করা ভাতার মধ্যে সব থেকে জনপ্রিয় অন্নপূর্ণা যোজনা। যা রাজ্যের মহিলারা পেয়ে থাকেন। ২৫ থেকে ৬০ বছর মহিলাদের মাসে মাসে দেওয়া হচ্ছে ৩ হাজার করে। তবে, এই টাকা পাচ্ছেন কেবল যোগ্য মহিলারাই।
36
অগস্ট মাসে মিলবে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা। ইতিমধ্যে অধিকাংশই আবেদন করে ফেলেন। তবে, আবেদন করেও অনেকেই পাননি ভাতা। অগস্টে কি তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা? অগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী, কারা পাবেন টাকা?
সদ্য মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃত যাচাই না করে বেশ কিছুক্ষেত্রে স্বচ্ছল বা অযোগ্য মানুষের নাম ভুয়োভাবে তালিকায় ঢোকানো হয়েছে। পাশাপাশি বহু দরিদ্র মানুষ যাঁরা যোগ্য তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
56
বিধায়কদের উদ্দেশ্য বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেবলমাত্র প্রশাসনিক আধিকারিক বা আমলাদের ওপর ভরসা করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। গ্রাউন্ড লেভেলে সমীক্ষা ককতে হবে। তিনি নির্দেশ দিয়েছেন প্রতিটি বিধানসভা কেন্দ্রের বিধায়কদের অবিলম্বে উদ্যোগী হয়ে মাঠ পর্যায়ে সমীক্ষা করতে।
66
তেমনই তিনি বলেন, নিজের নিজের এলাকার জনপ্রতিনিধিদেরই এই প্রকল্পে কোনও কোনও অযোগ্য ও ভুল নাম সরকারি তালিকায় ঢুকে পড়েছে এবং কাদের নাম অবিলম্বে এই তালিকার অন্তর্ভুক্ত করা উচিত সেই নিয়ে স্বচ্ছ তালিকায় প্রস্তুতে বড় দায়িত্ব পালন করতে হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.